শিরোনাম
◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৯ রাত
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল (ভিডিও)

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার বিষয়টি রাজনৈতিক প্রেক্ষাপটের ওপরই ছেড়ে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার গুলশানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা প্রসঙ্গে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের ব্যাপারে তো নির্বাচন কমিশন পরিষ্কার সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছে। তাদের কার্যক্রম সরকার নিষিদ্ধ করেছে। পরবর্তীকালে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট থেকেই উঠে আসবে আওয়ামী লীগের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত।’

দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের দ্বারপ্রান্তে আছে বিএনপি। এ বিষয়ে অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘অনুভূতি তো আনন্দময়। একই সঙ্গে বিষাদময় এই জন্য যে আমাদের দলের প্রয়াত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই অভূতপূর্ব বিজয় দেখে যেতে পারলেন না। অনেক শত, হাজার প্রাণের বিনিময়ে এই নির্বাচন। এটি চমৎকার ও স্বচ্ছ একটি নির্বাচন হয়েছে।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমি এই বিজয়ে নিশ্চিতভাবেই মুগ্ধ ও অভিভূত। এই ধারা যদি আমরা অব্যাহত রাখতে পারি, তবে গণতন্ত্র রক্ষা করতে পারব। সামনে আমাদের বড় চ্যালেঞ্জ—অর্থনীতিকে সচল করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এবং দুর্নীতি দমন করা।’

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। পরে দলটির কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয় অন্তর্বর্তী সরকার। কার্যক্রম নিষিদ্ধ থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি দলটি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়