শিরোনাম
◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২২ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

তারেক রহমানকে নরেন্দ্র মোদীর অভিনন্দন

নির্বাচনী ফলাফল তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন

মনিরুল ইসলাম: নজিরবিহীনভাবে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান–কে বাংলায় টুইট করে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে ভুমিধ্বস জয়ের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)–এ বাংলা ভাষায় শুভেচ্ছা বার্তা প্রকাশ করেন, যা দুই দেশের রাজনৈতিক যোগাযোগের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

স্থানীয় সময় সকাল ১০টা ১৭ মিনিটে মোদী তাঁর টুইটার (এক্স) হ্যান্ডেলে বাংলায় অভিনন্দন বার্তা প্রকাশ করেন। এর প্রায় এক ঘণ্টা আগে তিনি একই বার্তা ইংরেজিতে টুইট করেছিলেন।

অফিসিয়াল বার্তায় মোদী বলেন, “আমি বাংলাদেশে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে বিএনপিকে নির্ণায়ক বিজয়ের অভিমুখে নেতৃত্ব দেওয়ার জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।”

তিনি আরও বলেন, এই ফলাফল তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।

ভারতের প্রধানমন্ত্রী আশ্বাস দেন, একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে ভারত তার সমর্থন অব্যাহত রাখবে। পাশাপাশি দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করা এবং অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলো এগিয়ে নিতে একযোগে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়