শিরোনাম
◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!  ◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৫৫ বিকাল
আপডেট : ১৮ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিতা-মাতার ভরণপোষণ আইন কার্যকরের প্রতিশ্রুতি: বিএনপি’র ইশতেহার

বিএনপি’র প্রকাশিত ইশতেহারে পিতা-মাতার ভরণপোষণ আইন-২০১৩ কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। শুক্রবার প্রকাশিত ইশতেহারে বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন অধ্যায়ে বলা হয়েছে- জন্মদাতা মা-বাবাকে নির্যাতন ও বৃদ্ধাশ্রমে পাঠানোর দুঃখজনক প্রবণতা নিরোধকল্পে পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩ পর্যালোচনা করে এর দুর্বলতাগুলি দূর করা ও কার্যকর প্রয়োগ নিশ্চিত করা হবে, বলে প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

এই অধ্যায়ে আরও বলা হয়েছে, দুস্থ বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলা এবং অসহায় বয়স্কদের মূল্যস্ফিতির নিরিখে বৃদ্ধি করা হবে। প্রবীণ পেনশনারদের চিকিৎসাভাতা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে। বেসরকারি খাতে নিয়জিত ব্যক্তিদের জন্য বার্ধক্যের দুর্দশা লাঘবের উদ্দেশ্যে পেনশন প্রদানের লক্ষ্যে ‘পেনশন ফান্ড’ গঠন করা হবে। এছাড়াও হতদরিদ্র এতিম শিশুদের জন্য রাষ্ট্রীয় ভরণপোষণ তহবিল গঠন ও তাদের বিনামূল্যে শিক্ষা ও কর্মসংস্থানসহ মৌলিক সেবাসমূহ নিশ্চিতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়