শিরোনাম
◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!  ◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫৩ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ভোটে জিতলে সবাইকে নিয়ে উন্নয়নের সিদ্ধান্ত নেওয়ার প্রতিশ্রুতি হাবিবের

মনিরুল ইসলাম : ঢাকা ৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, ঢাকা–৯ দীর্ঘদিন ধরে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত একটি এলাকা। ভোটে জিতলে সবাইকে নিয়ে উন্নয়নের সিদ্ধান্ত নিবো।

তিনি বলেন, গত ৫৪ বছর ধরে তিনি এই এলাকায় বড় হয়েছেন এবং ৩৮ বছর ধরে এখানেই তাঁর রাজনৈতিক বিচরণ। এলাকার মানুষ যেভাবে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত, তিনিও তেমনি বঞ্চিত। আজ শুক্রবার ঢাকা ৯ আসনে নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের কে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই এলাকার রাস্তাঘাট সংস্কারের প্রয়োজন রয়েছে। চিকিৎসা সুবিধা আরও উন্নত করা দরকার, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নত করতে হবে এবং নতুন শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন রয়েছে। বিশেষ করে গ্যাসের সমস্যা এখানে একটি প্রকট সমস্যা। এটি জাতীয় সমস্যা হলেও এই এলাকায় সংকট আরও বেশি। ফলে মা খালাদের রাত জেগে রান্নাবান্না করতে হয়।

তিনি বলেন, নতুন করে ওয়ার্ডে অন্তর্ভুক্ত কিছু এলাকায় এখনো পায়ে হেঁটে চলাচল করতে হয়। সিটি করপোরেশনের ভেতরে বড় বড় বাসের সাঁকু থাকা কল্পনাই করা যায় না। তাঁর মতে, এলাকাবাসী কেবল তাদের প্রাপ্য নাগরিক সুবিধাটুকুই চায়।

নির্বাচিত হলে কী করবেন এ বিষয়ে হাবিব বলেন, যেহেতু তিনি এলাকার সন্তান এবং এখানেই বড় হয়েছেন, তাই প্রতিটি ওয়ার্ডের মানুষের সঙ্গে তাঁর ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সম্পর্ক রয়েছে। তিনি দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে বসে অগ্রাধিকারভিত্তিতে ঠিক করবেন, কোন কাজটি আগে করলে বেশি মানুষ উপকৃত হবে। এরপর সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তদের কাছে সেই কাজ বাস্তবায়নের দাবি জানানো হবে।

হাবিব বলেন, প্রয়োজনে দায়িত্বপ্রাপ্তদের এলাকায় এনে বাস্তব পরিস্থিতি দেখানো হবে, যাতে সমস্যার গভীরতা তারা সরাসরি বুঝতে পারেন। তাঁর মতে, এভাবেই কাজ আদায় করে নেওয়া সম্ভব হবে।

হাবিব বলেন, জাতীয় ও আন্তর্জাতিকভাবে নির্বাচনকে ঘিরে নানা শঙ্কা থাকে। ইতিমধ্যে শহীদ শরীফ উসমান হাদী হত্যাকাণ্ড, এক রাজনৈতিক সহযোদ্ধার হত্যা এবং একজন প্রার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে।  দেশকে অরাজনৈতিক, অস্থিতিশীল ও অগণতান্ত্রিক করতে চায় এমন অভ্যন্তরীণ চক্রান্ত রয়েছে। সরকারের দায়িত্ব হলো সুষ্ঠু ও সুন্দর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন এবং তাঁদের ভোটের সঠিক বাস্তবায়ন হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়