শিরোনাম
◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৩:০৪ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খিলক্ষেতে এনসিপি প্রার্থী আরিফুলের জনসংযোগে হামলা, অভিযোগ বিএনপির বিরুদ্ধে (ভিডিও)

ঢাকা-১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১১-দলীয় ঐক্যের প্রার্থী আরিফুল ইসলাম আদীবের জনসংযোগে হামলার ঘটনা ঘটেছে । হামলায় ১১-দলীয় ঐক্যের দুজন আহত হয়েছেন। এনসিপি অভিযোগ করেছে, এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা জড়িত।

আজ সোমবার সকালে আরিফুল ইসলাম রাজধানীর খিলক্ষেত থানার ডুমনি নূরপাড়া এলাকায় একটি এতিমখানা পরিদর্শন ও গণসংযোগ করতে গেলে এ হামলার ঘটনা ঘটে৷ দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনসিপি।

ঢাকা-১৮ আসনের প্রার্থী আরিফুল ইসলাম এনসিপির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক।

এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম আদীব খিলক্ষেত থানার ডুমনি নূরপাড়া এলাকায় একটি এতিমখানা পরিদর্শন ও গণসংযোগ করতে গেলে হামলা হয়ছবি: এনসিপির কাছ থেকে পাওয়া
এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, সকালে রাজধানীর খিলক্ষেত থানার ডুমনি নূরপাড়া এলাকায় একটি এতিমখানা পরিদর্শন ও জনসংযোগের সময় স্থানীয় বিএনপি নেতা দিদার মোল্লার নেতৃত্বে একদল সন্ত্রাসী এ হামলা চালায়৷ এতে জোটের অন্তত দুজন কর্মী গুরুতর আহত হন।

এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এনসিপি।

এদিকে এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, নির্বাচনী প্রচারের সময় পরিকল্পিতভাবে সংঘটিত এসব হামলা প্রমাণ করে যে, দেশে গণতন্ত্র ও সুস্থ রাজনীতির পরিবেশ চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। উৎস: প্রথম আলো ও বিডি-প্রতিদিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়