শিরোনাম
◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ০৪:২৭ দুপুর
আপডেট : ১০ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মব করে বর্তমানে জনমত প্রভাবিত করার দিন শেষ: জামায়াত আমির

রাজধানীর মিরপুরের পীরেরবাগে জামায়াতের নারী কর্মীদের হেনস্তা ও হামলায় ক্ষোভ প্রকাশ করে দলের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পৃথিবীর মানুষ এখন অনেক সচেতন। মব করে বর্তমানে জনমত প্রভাবিত করার দিন শেষ।

বুধবার (২১ জানুয়ারি) হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে থাকলে যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করবেন। তারা ব্যবস্থা নেবেন। কিন্তু কোনো ব্যক্তি বা দলের এখতিয়ার নাই মব সৃষ্টি করার। জামায়াত নোংরা মবের নিন্দা জানায় বলেও উল্লেখ করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা দেখতে চাই মব যেনো এখানেই শেষ হয়।

তিনি বলেন, সবাই জনগণের কাছে যাবে, নিজের বক্তব্য উপস্থাপন করবে এবং দলের অঙ্গীকারগুলো সামনে আনবে। একইসাথে নিজের চরিত্র ও কার্যক্রম নিয়ে উপস্থিত হবে। এরপর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বিবেচনা করে কার ওপর আস্থা রাখবে, সেই সিদ্ধান্ত জনগণের। 

জামায়াত আমির বলেন, আমাদের অঙ্গীকার একেবারেই স্পষ্ট। আমরা একটা দুর্নীতি ও দুঃশাসন মুক্ত ন্যায়ভিত্তিক সমাজ গড়তে চাই। যেই সমাজে ফ্যাসিজম আর ফিরে আসবে না। ঠিক এই উদ্দেশ্যে দু'টো নির্বাচনে আমরা একসাথে অংশগ্রহণ করবো।     

৩শ' আসনে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের সকলের প্রতি অনুরোধ করে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের প্রতি আস্থা রাখুন। জনগণকে শান্তিপূর্ণভাবে সিদ্ধান্ত নিয়ে তার ভোট পছন্দ মতো প্রতীক ও বাক্সে পৌঁছানোর সুযোগ দিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়