শিরোনাম
◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ০২:১৭ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জাসাস কেন্দ্রীয় নির্বাচনী মনিটরিং সেল এর উদ্বোধন, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার আহবান: রোকন 

মনিরুল ইসলাম: জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও   জাতীয় সংসদ নির্বাচনের গণসংযোগ জোরদারে জাসাস  মনিটরিং সেল এর আহবায়ক জাকির হোসন রোকন আজ বুধবার সকালে  রাঙ্গামাটি জেলা জাসাস এর সাথে অনলাইনে কথা বলে কেন্দ্রীয় মনিটরিং সেল এর উদ্বোধন করেন। 

উদ্বোধনকালে জাকির হেসেন রোকন রাঙ্গামাটির জেলা জাসাস সভাপতি কামাল হোসেন ও সাধারণ সম্পাদক পঠন চাকমা এর  সাথে রাঙ্গামাটি জেলার নির্বাচনী গণসংযোগ কর্মকান্ড নিয়ে কথা বলেন। তিনি তাদেরকে নির্বাচনী সংসদীয় আসনে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে  ধানের শীষের পক্ষ ভোট চাওয়ার জন্য কাজ করার আহবান জানান। 

জাকির হোসেন রোকন বলেন, জাসাসের পক্ষ থেকে নির্বাচনী  প্রচারণা জোরদারে সাংস্কৃতিক কর্মসূচি পালনেরও আহবান জানান। তিনি বলেন, বিএনপির মনোনীত প্রার্থীদের সাথে যোগাযোগ করে গণসংযোগ জোরদার করার অনুরোধ  জানান।

এ সময় উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও মনিটরিং সেল এর সদস্য সচিব ফেরদৌস ফকির, জাসাস কেন্দ্রীয় ও মনিটরিং সেল এর সদস্য এস এম মনিরুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য ( দফতরের দায়িত্বে) ও মনিটরিং সেল এর সদস্য মিজানুর রহমান,  মনিটরিং সেল এর সদস্য কাওসার আলী, সদস্য আনোয়ার হোসেন, শওকত আজিজ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়