শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ০৯:৩১ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইমামকে অনন্য সম্মান দেখালেন তারেক রহমান 

মনিরুল ইসলাম : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুতে রুহের মাগফিরাত কামনা করে একাধিক দোয়া ও স্মরণসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। 

মঙ্গলবার রাজধানীর কড়াইলবাসীর পক্ষ থেকে মহাখালীর টি এন্ড টি মাঠে তেমনি দোয়ার অনুষ্ঠানে শরিক হন তারেক রহমান। সাথে ছিলেন সহধর্মিণী  ডা. জুবাইদা রহমান। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ইব্রাহিম।

কিন্তু মোনাজাত করার আগ মুহুর্তে অনুষ্ঠান মঞ্চে এক ভিন্ন দৃশ্য দেখা যায়। সাধারণত দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করা আলেমরা একপাশে বসেন। খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে ইমাম মাওলানা মোহাম্মদ ইব্রাহিম মোনাজাত পরিচালনা করেন মঞ্চে সবার সামনে বসে। পেছনের দিকে স্ত্রীসহ তারেক রহমান ও দলের নেতারা বসে মোনাজাতে অংশ নেন।

অনুষ্ঠানের ভিডিওতে দেখা গেছে, সংক্ষিপ্ত বক্তব্য শেষে যখন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত শুরু হবে তখন হঠাৎ তারেক রহমান মঞ্চের ডান দিকে থাকা ইমাম সাহেবের দিকে তাকান। এক পর্যায়ে নেতাদের তাকে সামনের দিকে নিয়ে আসার জন্য বলেন। নিজে  উঠে পাশের ফাঁকা চেয়ার তুলে মঞ্চের ঠিক সামনে রাখেন তারেক রহমান। পরে মোনাজাত পরিচালনার দায়িত্বে থাকা মাওলানা ইব্রাহিমের সঙ্গে সালাম বিনিময় শেষে চেয়ারে বসার অনুরোধ করেন। সেখানে বসেই দোয়া পরিচালনা করেন ইমাম ইব্রাহিম। মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। 

ইমামকে সন্মান জানানোর দৃশ্যটি দেখার পর তারেক রহমানের এই আচরণ নেটিজনরা প্রশংসা করে কমেন্ট দিতে থাকেন। ধন্যবাদ জানান তাকে একজন আলেমকে যথাযথভাবে সন্মান জানানোর জন্য।

দোয়া মাহফিল সঞ্চালনা করেন ঢাকা -১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম। 

তারেক রহমান-১৭ আসন থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কড়াইল বস্তি, মহাখালী,গুলশান, নিকেতন এই আসনের অন্তর্ভূক্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়