শিরোনাম
◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ০৮:০৬ সকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যারিস্টার ফুয়াদের পাশে ইনকিলাব মঞ্চ, নির্বাচনী তহবিলে আর্থিক সহায়তা

ঢাকায় সন্ত্রাসী গুলিতে শহীদ ওসমান হাদির প্রতিষ্ঠিত  ইনকিলাব মঞ্চ ও ইনকিলাব কালচারাল সেন্টারের পক্ষ থেকে আমার বাংলাদেশ (এবি) পার্টি ও দশ দলীয় জোটের বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নির্বাচনী তহবিলে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার( ১৯ জানুয়ারী) রাতে রাজধানীতে আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরের নেতৃত্বে এ আর্থিক সহায়তা হস্তান্তর করা হয়।

এসময় ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোমবার রাত ৯ টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে  এক পোস্টে এ প্রসঙ্গে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ইনকিলাব পরিবারের ইনকিলাব মঞ্চ ও ইনকিলাব কালচারাল সেন্টারের পক্ষ থেকে শহীদ ওসমান হাদির বিশ্বস্ত সহযোদ্ধারা তার নির্বাচনী তহবিলে অনুদান দিতে এসেছিলেন। তিনি উল্লেখ করেন, টাকার পরিমাণ যাই হোক না কেন, এর গুরুত্ব ‘হিমালয়ের মতো’। তবে কতটাকা সহায়তা দেওয়া হয়েছে তার পরিমাণ উল্লেখ করা হয়নি।

ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, “আল্লাহ তায়ালা যেন সবাইকে ইনসাফ ও আজাদির সংগ্রাম অব্যাহত রাখার তৌফিক দান করেন।”

সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়