শিরোনাম
◈ পাল্টাপাল্টি সংঘর্ষে উত্তপ্ত মধ্যপ্রাচ্য : বাহরাইন, কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা ◈ গ্রাহকের ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার সাবেক ব্যাংক কর্মকর্তা ◈ রামিসার বাসার পাশ থেকে ৫ বছরের শিশু নিখোঁজ, ৪ দিনেও মেলেনি খোঁজ ◈ অপরাধ দমনের বডিক্যাম এবার পিটি-প্যারেডে, সমালোচনার মুখে পুলিশের সিদ্ধান্ত ◈ কড়াইল-ভাষানটেকে জাপানি মডেলের স্যাটেলাইট সিটি, সাংহাইয়ের আদলে বদলাবে পুরান ঢাকা : আসছে মেগা প্রকল্প ◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬, ১০:১০ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ দলীয় জোটে ভাঙন: ইসলামী আন্দোলন সরে দাঁড়ানোয় ৪৭ আসনে সমঝোতার নতুন হিসাব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোট ইতোমধ্যে ২৫৩টি আসনে সমঝোতার ভিত্তিতে প্রার্থী ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে এই সমঝোতার ঘোষণা দেন জামায়াতের নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি জানান, এই সমঝোতার আওতায় জামায়াত ১৭৯টি, এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, এবি পার্টি ৩টি, বিডিপি ২টি এবং নেজামে ইসলাম ২টি আসনে প্রার্থী দেবে।

প্রাথমিকভাবে অবশিষ্ট ৪৭টি আসন ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য রাখা হয়েছিল। তবে শুক্রবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছে, তারা জোটের সঙ্গে থাকবে না এবং এককভাবে ২৬৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বের হয়ে যাওয়ায় ৪৭টি আসনে কারা প্রার্থী হতে পারেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। জানা গেছে, এই আসনগুলো সমঝোতার ভিত্তিতে জোটের অন্য দলগুলোর মধ্যে বিতরণ করা হবে।

নাম প্রকাশ না করার শর্তে জোটের এক নেতা গণমাধ্যমে জানিয়েছেন, অবশিষ্ট ৪৭টি আসনের মধ্যে ৩৫–৪০টি আসনে প্রার্থী দেবে জামায়াত এবং বাকি ৭–১২টি আসন ভাগাভাগি করা হবে এনসিপি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও এবি পার্টিসহ অন্যান্য জোটের মধ্যে। উৎস: যুগান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়