শিরোনাম
◈ রামিসার বাসার পাশ থেকে ৫ বছরের শিশু নিখোঁজ, ৪ দিনেও মেলেনি খোঁজ ◈ অপরাধ দমনের বডিক্যাম এবার পিটি-প্যারেডে, সমালোচনার মুখে পুলিশের সিদ্ধান্ত ◈ কড়াইল-ভাষানটেকে জাপানি মডেলের স্যাটেলাইট সিটি, সাংহাইয়ের আদলে বদলাবে পুরান ঢাকা : আসছে মেগা প্রকল্প ◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৭:৩১ বিকাল
আপডেট : ০৭ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সপরিবারে যমুনার উদ্দেশে তারেক রহমান

মনিরুল ইসলাম : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সপরিবারে তার সরকারি বাসভবন যমুনায় পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় যমুনায় প্রবেশ করে বহনকারী গাড়ি।

এর আগে, গত বছরের ১৩ জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি বৈঠক হয়। ওই বৈঠকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানসহ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছিল। ওই বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ বিবৃতি প্রদান করেন।

পরবর্তীতে গত ২৫ ডিসেম্বর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে প্রধান উপদেষ্টার সঙ্গে তার ফোনালাপ হয়। ওই ফোনালাপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারেক রহমান প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ইন্তেকাল করার পর গত ৩১ ডিসেম্বর সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত জানাজার সময় প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের দেখা হয়। তবে দেশে ফেরার পর আজকের সাক্ষাৎটি হতে যাচ্ছে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের আনুষ্ঠানিক বৈঠক।

গত বছরের জুন মাসে লন্ডনে ইউনূস-তারেক বৈঠকে ফেব্রুয়ারির নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা করেছিলেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়