শিরোনাম
◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ০২:৩৭ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

প্রধান উপদেষ্টার সঙ্গে আজ প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ করবেন তারেক রহমানের

মনিরুল ইসলাম: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে । যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পর প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের এই আনুষ্ঠানিক সাক্ষাৎ অনুষ্ঠিত হচ্ছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় ও বিএনপি সূত্রে জানা গেছে, তাদের মধ্যে বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়টি আলোচনায় প্রাধান্য পেতে পারে। বৈঠকে তারেক রহমানের সঙ্গে বিএনপির একাধিক নেতা থাকবেন।

প্রসঙ্গত, গত বছরের ১৩ জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি বৈঠক হয়। ওই বৈঠকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানসহ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছিল। ওই বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ বিবৃতি প্রদান করেন।

পরবর্তীতে গত ২৫ ডিসেম্বর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে প্রধান উপদেষ্টার সঙ্গে তার ফোনালাপ হয়। ওই ফোনালাপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারেক রহমান প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ইন্তেকাল করার পর গত ৩১ ডিসেম্বর সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত জানাজার সময় প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের দেখা হয়। তবে দেশে ফেরার পর আজকের সাক্ষাৎটি হতে যাচ্ছে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের আনুষ্ঠানিক বৈঠক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়