শিরোনাম
◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে!

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ০২:০৭ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেন : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াত ইসলামী দেশের নারীদের নিরাপত্তার ব্যাপারে মনোযোগী বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমরা মা-বোনদের নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত এটেন্টিভ। এবং আমরা বিশ্বাস করি যে মা-বোনেরা আমাদেরকে এবার প্রধানত চয়েজ করবে। এর লক্ষণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি।

এ সময় জামায়াতের প্রচারণার সময় বিভিন্ন জায়গায় নারীরা বিভিন্নভাবে বাধার সম্মুখীন হচ্ছেন বলেও অভিযোগ করেছেন জামায়াত আমির।

আজ সোমবার ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের সঙ্গে সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় জামায়াত আমির দেশবাসীকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার অনুরোধ করেন।

তিনি বলেন, ‘আমরা আবারো বলি, আমরা সংস্কারের পক্ষে।

অতঃএব আমরা হ্যাঁ ভোটের পক্ষে। আমরা জানি, দেশবাসী সংস্কার চায়, তাদেরকে আমরা অনুরোধ করবো দলীয় ভোট আপনি যাকে খুশি দেবেন তবে দেশের স্বার্থে আপনি গণভোটে হ্যাঁ ভোট দেন।’
জামায়াত আমির বলেন, ‘আগামী নির্বাচনে দেশের জনগণ সুশাসন নিশ্চিত করবে। জনগণের প্রতি আমাদের শতভাগ আস্থা রয়েছে।

আমরা শুধু চাই নির্বাচনটা সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা বিশ্বাস করি আগামীতে বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে। এবং তারা দেশকে নিরাপদ করার জন্য, দুর্নীতিমুক্ত করার জন্য সুশাসন কায়েমের জন্য...।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়