শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৫ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাহিদ ইসলামের মোট সম্পদ ৩২ লাখ টাকার, বার্ষিক আয় ১৬ লাখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে দাখিল করা হলফনামায় নিজের আয়, পেশা ও সম্পদের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

হলফনামা অনুযায়ী, নাহিদ ইসলাম বর্তমানে পরামর্শক হিসেবে কাজ করছেন। পাশাপাশি তিনি শিক্ষকতা ও পরামর্শ প্রদানের মাধ্যমে বছরে মোট ১৬ লাখ টাকা আয় করেন। এর আগে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। তার শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

নাহিদ ইসলামের বাবার নাম মো. বদরুল ইসলাম জমির, মাতা মমতাজ নাহার এবং স্ত্রীর নাম ফাতেমাতুজ জোহরা। তিনি ঢাকা-১১ সংসদীয় আসন থেকে ভোটার ও প্রার্থী।

তার বর্তমান ঠিকানা এইচ-৮৪/সি, দক্ষিণ বনশ্রী, গোড়ান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। স্থায়ী ঠিকানা নিগুড় এপ্লাইড, ফকিরখালী, বড় বেরাইদ, বাড্ডা, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়।

হলফনামায় উল্লেখ করা হয়েছে, নাহিদ ইসলামের নামে কোনো বাড়ি, ফ্ল্যাট, গাড়ি, কৃষিজমি বা অকৃষি জমি নেই। তার কোনো আগ্নেয়াস্ত্র নেই এবং কোনো মামলা-মোকদ্দমার তথ্যও নেই। তবে তার নামে ব্যাংকে সাড়ে তিন লাখ টাকা ঋণ রয়েছে।

নাহিদ ইসলামের নিজের কাছে নগদ ১৯ লাখ ৫০ হাজার টাকা আছে। তার স্ত্রীর কাছে নগদ ২ লাখ টাকা। ব্যাংকে জমা আছে ৩ লাখ ৮৫ হাজার টাকা। অলংকার ও অন্যান্য সম্পদের মধ্যে অলংকার আছে ৭ লাখ ৭৫ হাজার টাকা, এর মধ্যে স্ত্রীর গহনা আছে প্রায় ১০ লাখ টাকা, ইলেকট্রনিক সামগ্রী ১ লাখ টাকা এবং ১ লাখ ৭০ হাজার টাকার আসবাবপত্র। সব মিলিয়ে নাহিদ ইসলামের মোট ঘোষিত সম্পদের পরিমাণ ৩২ লাখ ১৬ হাজার ১২২ টাকা।

গত অর্থবছরে তার মোট আয় হয়েছে ১৩ লাখ ৫ হাজার ১৫৮ টাকা। এ আয় থেকে তিনি ১ লাখ ১৩ হাজার ২৭৪ টাকা আয়কর পরিশোধ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়