শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ১২:২৪ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাদি হত্যার বিচার দাবি: দ্বিতীয় দিন রাতেও শাহবাগে মানুষের ঢল (ভিডিও)

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনেও বিপুল জনসমাগম দেখা গেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টায় সরেজমিনে দেখা যায়, ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ শাহবাগ মোড়ে অবস্থিত শহীদ হাদি চত্বরে অবস্থান নিয়েছেন।

বিপ্লবী গান, কবিতা আবৃত্তি ও নানা স্লোগানে মুখরিত শাহবাগ এলাকা। আন্দোলনকারীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’সহ নানা স্লোগান দিচ্ছেন।

এর আগে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ঘোষণা দেন, হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ কর্মসূচি চলমান থাকবে। ওই ঘোষণার পরিপ্রেক্ষিতে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতেই আন্দোলনকারীরা শাহবাগ চত্বরে অবস্থান নিয়ে রাত্রিযাপন করেন।

শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও জনতা। মিছিলটি শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়। সারারাত অবস্থানের পর শনিবার দিনভর কর্মসূচি অব্যাহত থাকে।

অবরোধ চলাকালে বারডেম হাসপাতালের এক পাশ দিয়ে যান চলাচল স্বাভাবিক ছিল। এছাড়া শনিবার বিকেল থেকে জাতীয় জাদুঘরের পাশ দিয়ে সীমিত আকারে যান চলাচল করতে দেখা যায়।

এদিকে শনিবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত কর্মসূচিকে কেন্দ্র করে ইনকিলাব মঞ্চ সাময়িকভাবে শাহবাগ মোড় ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে ফিরে এসে অবরোধ কর্মসূচি শুরু করেন তারা।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়