শিরোনাম
◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন!

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১২ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দুজন উপদেষ্টা আজ দেশ ছাড়বেন: সাংবাদিক সায়েরের পোস্ট

অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দুইজন উপদেষ্টা সোমবার (১৬ ফেব্রুয়ারি) দেশত্যাগ করতে পারেন বলে দাবি করেছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান। 

সকালে নিজের সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই কথা জানিয়েছেন। সায়েরের দাবি তিনি, উপদেষ্টাদের ঘনিষ্ঠ মহল থেকে এই তথ্য নিশ্চিত হয়েছেন। বর্তমানে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

সাংবাদিক সায়ের তার পোস্টে নির্দিষ্ট সময় উল্লেখ করে জানিয়েছেন, ওই দুই উপদেষ্টার মধ্যে একজন আজ দুপুর ১২টা ৫০ মিনিটের চায়না ইস্টার্নের ফ্লাইটে ঢাকা ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছেন।

অন্যদিকে, দ্বিতীয় জন আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে দেশ ছাড়ার কথা রয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে ওই দুই উপদেষ্টার নাম তিনি সরাসরি প্রকাশ করেননি। উপদেষ্টাদের এমন হুট করে দেশত্যাগের খবরের নেপথ্যে কী কারণ থাকতে পারে, তা নিয়ে জনমনে কৌতূহল দেখা দিয়েছে।

জুলকারনাইন সায়ের তার পোস্টে এই দেশত্যাগের প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বর্তমান প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে লিখেছেন, যথাযথ অডিট ক্লিয়ারেন্স এবং নিরাপত্তা ছাড়পত্র ছাড়া এই ব্যক্তিদের দেশ ত্যাগ করতে দেওয়া উচিত হবে না।

দায়বদ্ধতা নিশ্চিত করার স্বার্থে সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের বিদেশ যাত্রার ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা জরুরি বলে তিনি মনে করেন। সাংবাদিক সায়ের দীর্ঘদিন ধরে মানবাধিকার কর্মী হিসেবে কাজ করছেন এবং তার এমন পোস্টের পর বিমানবন্দর ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠছে।

বর্তমানে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংস্কার কার্যক্রম এবং প্রশাসনিক রদবদলের মধ্যে এমন তথ্য সরকারের ভেতর ও বাইরে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। যদিও এখন পর্যন্ত সরকারের কোনো আনুষ্ঠানিক সূত্র থেকে এই দুই উপদেষ্টার বিদেশ সফরের বিষয়টি নিশ্চিত করা হয়নি। সাংবাদিক জুলকারনাইন সায়েরের এই দাবি যদি সত্য হয়, তবে তা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়