শিরোনাম
◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন!

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:০২ সকাল
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৎ সাহস থাকলে থেকে যান, ঢাবি ভিসিকে ছাত্রদল নেতা আবিদ

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ও ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপি (সহ-সভাপতি) প্রার্থী মো. আবিদুল ইসলাম খান অভিযোগ করেছেন, ঢাবি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ‘ব্যালট কারচুপির’ অভিযোগে ফেঁসে যাবেন বিধান সেইফ এক্সিট নিচ্ছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকালে ফেসবুকের এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।

পোস্টে তিনি লেখেন, ‘নীলক্ষেত সংক্রান্ত ব্যালট কারচুপির অভিযোগে ফেঁসে যাবে বিধায় আগেই ডেনমার্কের উদ্দেশ্যে সেইফ এক্সিট নিচ্ছেন ঢাবি ভিসি নিয়াজ স্যার। স্যারকে অনুরোধ করবো, সৎ সাহস থাকলে আপনি থেকে যান।’

এদিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দায়িত্ব থেকে সরে দাঁড়াতে আগ্রহ প্রকাশ করেছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তবে তিনি স্পষ্ট করেন, হঠাৎ করে কোনো শূন্যতা বা প্রশাসনিক অচলাবস্থা সৃষ্টি করার পক্ষে তিনি নন। এ কারণে সরকার ও সংশ্লিষ্ট মহল চাইলে নির্দিষ্ট সময় পর্যন্ত দায়িত্ব পালনে তিনি রাজি আছেন।

এদিন বেলা তিনটায় উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক বিশেষ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

তবে তার এই বক্তব্য বেশ কিছু গণমাধ্যমে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি উপাচার্যের পদ থেকে পদত্যাগ করছেন বলে এসব গণমাধ্যমে বলা হয়েছে; যা তার বক্তব্যের সঙ্গে মিল নেই বলে বিকালে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়