শিরোনাম
◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে!

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ০৬:০৭ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোরবানি ইস্যুতে জামায়াত নেতার বক্তব্যে প্রতিবাদ না করায় আখতার হোসেনের প্রতি ক্ষোভ তাসনূভা জাবীনের

কোরবানি নিয়ে রংপুর মহানগর জামায়াতের আমির এ টি এম আজম খানের বক্তব্যের প্রতিবাদ না করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন দলটি থেকে পদত্যাগ করা তাসনূভা জাবীন। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ ক্ষোভ জানান তিনি।

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে আখতার হোসেনের সঙ্গে আসন সমঝোতাকে ‘হজরত ইব্রাহিম (আ.)-এর কোরবানির চেয়েও বড় কোরবানি’ বলে উল্লেখ মন্তব্য করে গত ৮ জানুয়ারি একটি বক্তব্য দেন জামায়াতের রংপুর মহানগরের আমির। পীরগাছা উপজেলার কদমতলা এলাকায় একটি মতবিনিময় সভায় তার এ বক্তব্যের সময় মঞ্চে আখতারও উপস্থিত ছিলেন।

ওই বক্তব্যের সময়ের ছবি শেয়ার করে তাসনূভা লিখেছেন, এই ছবিটা ভীষণ ডিস্টার্বিং আমার জন‍্য। গতকাল থেকে আমি এটা মাথা থেকে সরাতে পারছি না। এজন্য না যে জামাতের নেতা ধর্ম অবমাননাকর বক্তব্য দিয়েছে, একেবারেই না কারণ ইটস নট সারপ্রাইজিং বরং এজন্য যে আমি কোথাও দেখিনি আখতার এর প্রতিবাদ করেছে। কেন সাথে সাথেই এর প্রতিবাদ করল না, করলেও সেটা কেন নিউজ হলো না?

তিনি লিখেছেন, জুলাই এ আখতারের একটা আইকনিক ছবি ছিল, পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। সম্ভবত ওই ছবিই তাকে টিএসসির বাইরে পরিচিতি এনে দিয়েছিল। আমার স্মৃতি ওই ছবিটা সরিয়ে এই ছবি বসিয়েছে অলরেডি। এই ছবি আমার ব‍্যক্তিগত পরাজয়, সম্ভবত আমার রাজনৈতিক অভিষেক এদের সাথে হয়েছে এটা আমাকে অনেকদিন যন্ত্রণা দেবে।

তাসনূভা লিখেছেন, আখতার হয়তো এই পোস্ট দেখে মন খারাপ করবে বা মেজাজ করবে যে আপু আর কাউকে নিয়ে লিখলো না অথচ আমাকে নিয়ে এভাবে বলল। কারণ বরাবরই পছন্দের মানুষের কাছেই আমাদের প্রত্যাশা বেশি থাকে, তারাই কষ্ট দিতে পারে। বাকিদের কষ্ট দেয়ার সাধ‍্য নাই, বেশি থেকে বেশি ধোঁকা দিতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়