শিরোনাম
◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল

প্রকাশিত : ১১ জুন, ২০২৬, ১২:১০ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বিএনপি সরকারের প্রথম বাজেট আজ: কর ছাড়, সামাজিক নিরাপত্তা ও প্রবৃদ্ধির বড় লক্ষ্য

মনিরুল ইসলাম: দীর্ঘ ১৯ বছর পর ক্ষমতায় ফিরে বিএনপি নেতৃত্বাধীন সরকার আজ তাদের প্রথম জাতীয় বাজেট উপস্থাপন করতে যাচ্ছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করবেন। এটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম বৃহৎ বাজেট।

বাজেট উপস্থাপনের আগে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বাজেটের অনুমোদন দেওয়া হবে বলে জানা গেছে।

এবারের বাজেটকে ঘিরে যেমন রয়েছে উচ্চাভিলাষী উন্নয়ন পরিকল্পনা, তেমনি রাজস্ব আহরণ, ঋণনির্ভরতা এবং বাস্তবায়ন সক্ষমতা নিয়েও নানা প্রশ্ন উঠেছে। সরকারের মূল লক্ষ্য হচ্ছে করের হার বৃদ্ধি না করে করের আওতা সম্প্রসারণ, অর্থনীতিকে আরও আনুষ্ঠানিক কাঠামোর মধ্যে আনা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিস্তৃত করা এবং নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের পথে অগ্রসর হওয়া।

তবে অর্থনীতিবিদরা বলছেন, এটি একটি বড় ঘাটতি ও ঋণনির্ভর বাজেট। ফলে আগামী অর্থবছরে এর প্রভাব দেশের অর্থনীতির বিভিন্ন খাতে পড়তে পারে।

সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য সামনে রেখে বাজেট প্রণয়ন করেছে। আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ। অথচ গত তিন বছর ধরে প্রবৃদ্ধি ৪ শতাংশের আশপাশে রয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর পূর্বাভাসও তুলনামূলকভাবে সতর্ক।

অর্থনীতিবিদদের মতে, বর্তমান বিনিয়োগ পরিস্থিতি, উচ্চ সুদহার, রাজস্ব ঘাটতি এবং বেসরকারি খাতের দুর্বল অবস্থার মধ্যে এই প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

এবারের বাজেটের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্ন খাতে কর ও ভ্যাট ছাড়। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে খাদ্যপণ্য, কৃষি উপকরণ, ওষুধ, চিকিৎসা সামগ্রী এবং প্রযুক্তিপণ্যে কর রেয়াতের প্রস্তাব রাখা হয়েছে।

ধান, চাল, গম, আলু, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, আদা, ভোজ্যতেল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যে উৎসে কর কমানো হচ্ছে। পাশাপাশি সারের ওপর ভ্যাট প্রত্যাহার, কীটনাশকে শুল্ক ছাড় এবং কৃষি উৎপাদন ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

চিকিৎসা ব্যয় কমাতে হার্টের রিং, চোখের লেন্স, কিডনি ডায়ালাইসিসের উপকরণ এবং ক্যানসারের ওষুধ তৈরির কাঁচামালের ওপর শুল্ক ও ভ্যাট ছাড় দেওয়া হচ্ছে। এতে চিকিৎসা খরচ কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।

একই সঙ্গে মোবাইল সিমে বিদ্যমান ৩০০ টাকার সুনির্দিষ্ট কর প্রত্যাহারের প্রস্তাব রাখা হয়েছে। স্থানীয়ভাবে উৎপাদিত মোবাইল ফোন, কম্পিউটার মনিটর, মেমোরি কার্ড, প্রিন্টার, ফ্রিজসহ বিভিন্ন প্রযুক্তিপণ্যের ওপর কর কমানো হয়েছে।

সৃজনশীল অর্থনীতির বিকাশে সংগীত, চলচ্চিত্র ও সাংস্কৃতিক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন পণ্য ও সেবায় কর ছাড় দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রথমবারের মতো স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো আইনি স্বীকৃতি পেতে যাচ্ছে। ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্যও ভ্যাট সুবিধার প্রস্তাব রাখা হয়েছে।

অর্থমন্ত্রী হিসেবে এটি আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট। জানা গেছে, তিনি বাজেটের সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। এর অংশ হিসেবে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বেড়ে প্রায় দেড় লাখ কোটি টাকায় পৌঁছাতে পারে। এছাড়া ফ্যামিলি কার্ডসহ আটটি নতুন কর্মসূচি যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

অর্থমন্ত্রী সৃজনশীল অর্থনীতির বিকাশ এবং সহজে ব্যবসা-বাণিজ্য পরিচালনার পরিবেশ নিশ্চিত করার ওপরও বিশেষ গুরুত্ব দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়