শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ১১ মে, ২০২৬, ০৮:২৩ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

মহাসড়কে গরুর হাট নয়, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ নির্দেশনা

বাসস: আসন্ন কুরবানি ঈদ উপলক্ষ্যে হাইওয়ে সড়কের উপরে বা পাশে কোনো গরুর হাট বসবে না বলে জানিয়েছেন, সড়ক পরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (১১ মে) সচিবালয়ে সড়ক পরিবহণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ঈদযাত্রা উপলক্ষ্যে ঢাকা থেকে বিভিন্ন জেলাতে মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকায় বিভিন্ন স্থানে ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। যাতে সড়কে অযাচিত যানজট এড়ানো যায়।

তিনি বলেন, ঈদে ঘর মুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশনা রয়েছে। এ বিষয়ে আমরা সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে মিটিং করেছি। পাশাপাশি প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মিটিং হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী কিছু দিকনির্দেশনা দিয়েছিলেন। সেই দিকনির্দেশনার আলোকে রেলওয়ের মন্ত্রণালয় মিটিং হয়েছে। নৌ পরিবহণ মন্ত্রণালয় মিটিং হয়েছে। আজকে সড়ক যোগাযোগ এবং সেতু মন্ত্রণালয়ের মিটিং হলো।

মন্ত্রী বলেন, কুরবানির ঈদ উপলক্ষ্যে এবার অসংখ্য গরুর ট্রাকও আমাদেরকে সড়কে যাতায়াতের সুযোগ করে দিতে হবে। এজন্য রাজধানীর ধোলাইপাড় বাসস্ট্যান্ড, আব্দুল্লাহপুর ও গাবতলী বাসস্ট্যান্ডে সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

সড়ক পরিবহণমন্ত্রী বলেন, যত্রতত্র থেকে বাসে ওঠানামা না করার জন্য যাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে যানবাহন মালিকদেরও নির্দেশনা দেওয়া আছে। যাতে তারা যত্রতত্র থেকে বাসে যাত্রী ওঠানামা না করান।

মন্ত্রী বলেন, সড়কে হাইওয়ে পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং গোয়েন্দা সংস্থার লোকজনের উপস্থিতি থাকবে। বড় ধরনের কোনো যানজট হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

শেখ রবিউল আলম বলেন, এবারের ঈদ যাত্রায় কেউ স্পিডবোট বা নৌকা থেকে লঞ্চে উঠতে পারবে না। তবে টার্মিনালে উঠতে পারবে। আর এজন্য টার্মিনালে সিঁড়ির ব্যবস্থা করে দেওয়া আছে।

মন্ত্রী বলেন, ঈদ যাত্রায় ফেরি পারাপারে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া আছে। ফেরিতে উঠার আগে যাত্রীদেরকে বাস থেকে নামিয়ে দিতে হবে। এছাড়া ফেরিতে ওঠার আগে বাসের গতি নিয়ন্ত্রণ করাসহ পল্টুনে ব্যারিকেড দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, সড়কপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, এবারের ঈদ যাত্রায় গার্মেন্টস শ্রমিকদেরকে পর্যায়ক্রমে তিন দিনে ধাপে ধাপে ছুটি দেওয়ার জন্য গার্মেন্টস মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়