শিরোনাম
◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে!

প্রকাশিত : ০২ মে, ২০২৬, ০২:১২ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের ওপর র‍্যাবের বিশেষ নজরদারি রয়েছে

রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে ছায়া তদন্ত শুরু করেছে র‍্যাব। একই সঙ্গে, সম্প্রতি জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের ওপর বিশেষ নজরদারি শুরু করেছে সংস্থাটি। শনিবার (২ মে) রাজধানীর কারওয়ানবাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‍্যাবের মুখপাত্র এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি বলেন, রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা নিউমার্কেটে দুর্ধর্ষ এই হত্যাকাণ্ডের পর অপরাধীদের শনাক্ত করতে র‍্যাবের একাধিক টিম মাঠে কাজ করছে। সিসিটিভি ফুটেজ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুনিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। টিটন হত্যাকাণ্ডের মোটিভ এবং এর পেছনে কারা জড়িত তা খুঁজে বের করতে আমরা গুরুত্বের সাথে ছায়া তদন্ত করছি।

তিনি আরও জানান, ডেমরা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকে ডাকাতির প্রস্তুতিকালে থানা থেকে লুট হওয়া হ্যান্ডকাফ, বিদেশি পিস্তল, ম্যাগাজিন, অ্যামোনিশন, মাইক্রোবাস, র‍্যাবের কটি ও ওয়াকিটকি সেটসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

এদিকে, সম্প্রতি বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী জামিনে কারাগার থেকে বের হওয়ার পর রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এ প্রসঙ্গে র‍্যাবের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, শুধু টিটন হত্যাকাণ্ডের খুনিরাই নয়, বরং যারা জামিনে বের হয়ে আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টা করছে, তাদের প্রত্যেককেই কঠোর নজরদারির আওতায় রাখা হয়েছে।

র‍্যাব আরও জানায়, শীর্ষ সন্ত্রাসীসহ যেকোনো পর্যায়ের অপরাধী যাতে নতুন করে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। অপরাধী যেই হোক না কেন, তাদের আইনের আওতায় আনতে র‍্যাব প্রতিশ্রুতিবদ্ধ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়