শিরোনাম
◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!  ◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬, ০২:০৮ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

আগামী সপ্তাহে বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা চালু করবে ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

মনিরুল ইসলাম : ভারতের ভিসা নিয়ে সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা খুলে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে ভারত।

ভারতীয় ভিসা নিয়ে তিনি বলেন, আলাপ-আলোচনা হয়েছে। মেডিকেল ও ব্যবসায়িক ভিসা যেন চালু করা হয় সেজন্য বলা হয়েছে। আশা করি আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভালো কিছু দেখতে পারব।

আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র উপদেষ্টার ভারত সফর দেশটির সঙ্গে নতুন সম্পর্কের শুরু বলেও জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা।

এর আগে গত মঙ্গলবার  পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও উপদেষ্টা হুমায়ুন কবির তিন দিনের সফরে দিল্লি যান। সে সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করেন তারা।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু সমস্যা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে, পাইপলাইনের ডিজেল দেওয়ার কারণে দেশটি ধন্যবাদ জানানো হয়েছে।

তিনি বলেন, আমরা একটি ভালো শুরু চাই। শেখ হাসিনার মতো পালিয়ে যাওয়া সন্ত্রাসী সেখানে থাকাটা চ্যালেঞ্জিং।

আইনি প্রক্রিয়া শেষে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, বিএনপি দেশের জাতীয় স্বার্থ নিয়েই কাজ করবে। সেজন্য জনগণের ম্যান্ডেট থাকায় আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও শক্তিশালী অবস্থান নিতে পারছে সরকার।

উল্লেখ্য, গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও এবং ভিসা কেন্দ্রের সামনে বিভিন্ন ব্যানারে একাধিকবার বিক্ষোভ করা হয়। এর কয়েক দিন পর ভারত সব ধরনের ভিসা কার্যক্রম বন্ধ রাখে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়