শিরোনাম
◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’ ◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে  

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬, ০৩:২৩ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন শিরীন শারমিন

জুলাই গণঅভ্যুত্থানের সময় সহিংসতা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর লালবাগ থানায় দায়ের মামলায় জামিন পেয়েছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

আসামিপক্ষে আবেদনের শুনানি আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন তার মঞ্জুর করেন।

গত ৭ এপ্রিল ধানমন্ডি এলাকা থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এই মামলায় তাকে গ্রেপ্তার করে।

ওই দিন ডিবি দুই দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা নাকচ করেন এবং শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত বছরের ২৫ মে মোহাম্মদ আশরাফুল নামে এক ব্যক্তি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনকে আসামি করে আদালতে মামলাটি দায়ের করেছিলেন। আদালতের নির্দেশে ওই বছরের ১৭ জুলাই লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিকে প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর) হিসেবে নথিভুক্ত করেন।

মামলার নথি অনুসারে, ২০২৪ সালের ১৮ জুলাই ঢাকার আজিমপুর এলাকায় আশরাফুল গুলিবিদ্ধ হয়েছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়