শিরোনাম
◈ উচ্চ আদালতেও জট খুলছে, এবার দ্রুত বিচার হবে নারী ও শিশু নির্যাতন মামলার ◈ অজিদের হারিয়ে ২ কোটি টাকার বোনাস পাচ্ছেন টাইগাররা ◈ আসামে ভারতীয় বিমান বাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, নিহত ৫ ◈ মরক্কোর বিপক্ষে ভিনির গোলে হার এড়াল ব্রাজিল ◈ ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, তবে বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন? ◈ ব্যাংক খাতের ওপর নির্ভরতা কমিয়ে বড় বিনিয়োগ পুঁজিবাজার থেকে আসা উচিত: অর্থমন্ত্রী ◈ ৯৪ মিনিটে গোল, সুইসদের বিপক্ষে কাতারের অবিশ্বাস্য ড্র ◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৬, ০৮:০১ রাত
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি

প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় সফরে ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান। আগামী মে মাসের ১০ তারিখের মধ্যে এই সফর অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। সফরকে ঘিরে দুই দেশের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে।

সোমবার (৬ এপ্রিল) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সফর ও সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করেন।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুনভাবে জোরদার করতে এই সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে নয়াদিল্লি। সফরে প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান-কেও আমন্ত্রণ জানানো হতে পারে। সফরকে স্মরণীয় করতে ভারতের পক্ষ থেকে উচ্চমাত্রার রাষ্ট্রীয় আতিথেয়তার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মূলত, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে ঢাকা-দিল্লি সম্পর্ক কিছুটা শীতল হয়ে পড়েছিল। সেই পরিস্থিতি কাটিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যেই এই সফরকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বার্তাও দিতে চায় প্রতিবেশী দেশটি।

আলোচনায় প্রায় ২০০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ, গঙ্গার পানিবণ্টন চুক্তি এবং জ্বালানি সহযোগিতার বিষয় উঠে এসেছে বলে জানা গেছে। বিশেষ করে সেচের জন্য ডিজেল আমদানির বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

এরই মধ্যে নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতে সফর করে বিভিন্ন পর্যায়ে বৈঠক করেছেন, যা এই সফরের প্রস্তুতিকে আরও এগিয়ে নিয়েছে।

ভারতে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ আরও কয়েকজন মন্ত্রী ও ব্যবসায়ী প্রতিনিধির থাকার সম্ভাবনা রয়েছে।

যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে কূটনৈতিক সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে— এই সফর দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় সূচনা করতে পারে। উৎস: যমুনা টেলিভিশন।.

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়