শিরোনাম
◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ ◈ ‘অনিচ্ছাকৃতভাবে ঘটেছে’, রামিসা হত্যা মামলায় হাইকোর্টে প্রধান আসামির দাবি ◈ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮১ শতাংশই ঝুঁকিতে, লোকসানের ভারে চাপে অর্থনীতি, ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার দায় ◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই, ১ গো‌লে হাইতি‌কে হারা‌লো স্কটল‌্যান্ড

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৬, ০১:০৭ রাত
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর সম্ভাব্য চট্টগ্রাম সফর স্থগিত

আগামী ২৫ এপ্রিল চট্টগ্রামের ফটিকছড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফর স্থগিত করা হয়েছে। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী আগমনের প্রস্তুতি চললেও অনিবার্য কারণে সফরটি সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর জানান, প্রধানমন্ত্রীর ২৫ এপ্রিল ফটিকছড়ি সফর আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে তারিখ জানানো হবে।

এর আগে ঘোষণা অনুযায়ী, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির প্রবীণ আলেম আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীকে দেখতে  ২৫ এপ্রিল ফটিকছড়ি যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের।

তবে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম  বলেন, ‘প্রধানমন্ত্রীর ফটিকছড়ি আগমন এবং সফর স্থগিত—দুটো বিষয়েই আমাদের কাছে দাপ্তরিক কোনো চিঠি আসেনি।’

মঙ্গলবার সন্ধ্যায় হেফাজতে ইসলাম বাংলাদেশের ফটিকছড়ি উপজেলার আমির ও মহিবুল্লাহ বাবুনগরীর ছেলে মাওলানা মুহাম্মদ আইয়ুব বাবুনগরী বলেন, ‘প্রধানমন্ত্রী আমিরে হেফাজতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ফটিকছড়ি আসার কথা ছিল। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে নির্ধারিত এই সফর আদৌ হবে কি না, তা নিশ্চিত নয়।

হেফাজতের কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক মুফতি আবু মাকনূন মুহাম্মদ বাবুনগরী বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর আপাতত স্থগিত হয়েছে। আশা করছি, পরবর্তীতে সুবিধাজনক সময়ে নতুন তারিখ নির্ধারণ করে সফরটি সম্পন্ন করা হবে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়