শিরোনাম
◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৬, ০২:১৪ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইলিশ বাঁচাতে কঠোর নজরদারি: আসছে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে।সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মন্ত্রী বলেন, সরকার ইলিশের উৎপাদন বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছে। ইলিশের সরবরাহ বৃদ্ধি পেলে বাজারে এর দাম কমবে এবং তা সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে।

তিনি বলেন, ইলিশ সম্পদ রক্ষা ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’, যা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। দেশের ২০টি জেলায় এ কর্মসূচি পালিত হবে এবং এর উদ্বোধন হবে চাঁদপুরে।

তিনি জাটকা আহরণ, ক্রয়-বিক্রয় ও মজুত থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান। এ সময় সাগর থেকে বাজার পর্যন্ত নজরদারি জোরদার করা হবে বলেও জানান তিনি।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানান, জাটকা সংরক্ষণে প্রয়োজনে জেলেদের খাদ্যসহ অতিরিক্ত সহায়তা দেওয়া হবে। পাশাপাশি আর্থিক সহায়তা বিতরণে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলেও সতর্ক করেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়