শিরোনাম
◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৬, ০৮:০৩ রাত
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়াজ মাহফিলে নারী এমপিদের নিয়ে আপত্তিকর ভাষা, ক্ষোভ রুমিন ফারহানার

মনিরুল ইসলাম : একজন সংসদ সদস্যের নারী সংসদ সদস্যদের নিয়ে আপত্তিক বক্তব্য যা পত্রিকায় ছাপা হয়েছে সে প্রসঙ্গ তুলে ধরে সংসদ অধিবেশনে ক্ষোভ প্রকাশ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি এ বিষয়ে স্পিকার এর কাছে বিচার দাবি করেন।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে রুমিন ফারহানা পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে এ বিষয়ে কথা বলেন ৷ এ সময় অধিবেশনে সভাপতিত্ব  করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। বক্তব্যে রুমিন ফারহানা বলেন, আমার ইমিডিয়েট আগে আমার যে সহকর্মী সংসদে বললেন কথাটি এটি দুঃখজনক নিঃসন্দেহে৷

কিন্তু স্পিকার আমি আপনার দৃষ্টিতে আরেকটি খবর আনতে চাই আজকে (একটি ইংরেজি দৈনিকের নাম উল্লেখ করে) খবর প্রকাশিত হয়েছে এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরো দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য যে কদাকার কুৎসিত ভাষায় ওয়াজ মাহফিল করেছেন ৷ যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছেন, আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি ৷ আমি বিষয়টি সংসদে দৃষ্টি আকর্ষণ করছি ৷ আপনি (স্পিকার) বিষয়টিকে দেখবেন ৷

এরপর স্পিকার বলেন, সংসদ সদস্য আপনি রুলস অব প্রসিডিউর পড়লে দেখবেন যে সংবাদপত্রের রিপোর্টিং নিয়ে কোন পয়েন্ট অফ অর্ডার হয় না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়