শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৬, ০৭:৩১ বিকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’, তদন্ত চেয়েছেন হানজালা, নোটিশ দেন বিষয়টি বিবেচনা করব: স্পিকার

মনিরুল ইসলাম : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এর স্ত্রীর জানাযায় অংশ নিতে সংসদ ভবনে প্রবেশের সময় এ ব্যক্তি মাদারীপুর-১ আসনের সংস্যস সদস্য সাইদউদ্দীন আহমাদ হানজালাকে জঙ্গি সম্মোধন করে বলেছেন, ‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’। এই বিষয়টি নিয়ে স্পিকারের কাছে তদন্ত চেয়েছেন হানজালা। আজ বৃহস্পতিবার  জাতীয় সংসদে ৭১ বিধিতে দাঁড়িয়ে স্পিকারের কাছে তদন্ত চেছেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সপ্তম দিন স্পিকার সভাতিত্বি করছিলেন। পয়েন্ট অফ অর্ডার দাঁড়িয়ে  মাদারীপুর-১ আসনের সংস্যস সদস্য সাইদউদ্দীন আহমাদ হানজালা বলেন, আমি প্রথমবার দাঁড়িয়ে কথা বলছি আসলে এভাবে কথা বলতে চাইনি। চেয়েছিলাম যখন আমার সময় আসবে আনুষ্ঠানিকভাবে একটু সুন্দরভাবে কথা বলব। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে আমি গত ২৩ মার্চ আপনার সহধর্মিনীর জানাযায় আমি এসেছিলাম এবং উপস্থিত হয়েছিলাম। দক্ষিণ প্লাজা থেকে যখন আমি ভেতরে ঢুকবো একদম কাছাকাছি, পিছন থেকে কেউ একজন আমাকে সম্বোধন করছিল— ওই যে জঙ্গি এমপি যাচ্ছে। তো এই এই বিষয়টা আসলে এভাবে আসতো না।

ঘটনার উল্লেখ করে হানজালা স্পিকারকে বলেন, একটু পর থেকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে এই বিষয়ে খুব লেখালেখি এবং এই ভিডিওটা নিয়ে খুব আলোচনা চলছে, যেটি জাতীয় সংসদের একজন রানিং এমপিকে সংসদের কাছে যখন জঙ্গি বলে সম্বোধন করা হয়, এটার জন্যে এই সংসদের মান ক্ষুন্ন হয়েছে আমি মনে করছি। 

স্পিকারকে অনুরোধ করে তিনি বলেন, ‘এজন্য আমি আপনার কাছে একটি অনুরোধ করব, আমাকে জঙ্গি বলার কারণটা আমি যতটুকু মনে করলাম যে আমার মাথায় একটি পাগড়ি রয়েছে এবং আমার চলায় সাদা পাঞ্জাবি সুন্নতে রাসূল রয়েছে, এটার জন্য হয়তো তিনি আমাকে ওইভাবে জঙ্গি বলে সম্বোধন সে আমাকে করেছে। আমি মনে করি আল্লাহর নবীর সুন্নত এবং এই পোশাক কোনদিন জঙ্গির সিম্বল হতে পারে না। এজন্য আমি আপনার কাছে একটি অনুরোধ করতে চাই—আপনি সিসি ফুটেজ যেটি রয়ে আপনি যদি স্বরাষ্ট্র মন্ত্রী এবং সংসদের সার্জেন্ট এট আর্মসকে যদি আপনি একটু অনুরোধ করবেন বা তাদেরকে যদি তাদেরকে একটু নির্দেশ দিন কারা এই কাজটি করেছে? অবশ্যই এই কাজটি এজন্য করেছে যেন এখানে আমাদের বিরোধী দল যারা রয়েছেন এখানে তাদেরকেও হয়তো তাদের সম্মান ক্ষুন্ন করার জন্য হতে পারে। ওখানে প্রশাসন দাঁড়িয়েছিল প্রশাসনের সম্মানও ক্ষুন্ন করার জন্য হতে পারে। এজন্য আমি চাচ্ছিলাম একটি সঠিক তদন্ত যদি আপনার মাধ্যমে নির্দেশনা আসতো তাহলে বিষয়টি ক্লিয়ার হতো। 

এ সময় স্পিকার বলেন, বিষয়টি অবশ্যই অত্যন্ত দুঃখজনক, আমি আপনাকে অনুরোধ জানাবো বিশেষ অধিকার প্রশ্নে আপনি এ ব্যাপারে একটি নোটিশ দেন। বিষয়টি আমরা বিবেচনা করব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়