শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৬, ১২:২৮ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-মাল্টা সম্পর্কে নতুন দিগন্ত, ঢাকায় ভিসা সেবা চালুর পরিকল্পনা

বাংলাদেশে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীদের জন্য ভিসা সেবা কার্যক্রম চালুর প্রস্তাব দেওয়ায় মাল্টাকে ধন্যবাদ ও প্রশংসা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বুধবার (১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মাল্টার হাইকমিশনার রিউবেন গাউসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই ইতিবাচক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ঢাকায় মাল্টার ভিসা কার্যক্রম চালু হলে বাংলাদেশি আবেদনকারীদের সময় ও অর্থ—উভয়ই সাশ্রয় হবে। একইসঙ্গে এটি দুদেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ আরও নিবিড় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

নতুন সরকারের দায়িত্ব গ্রহণ এবং প্রতিমন্ত্রী হিসেবে শামা ওবায়েদ ইসলাম নিযুক্ত হওয়ায় তাকে উষ্ণ অভিনন্দন জানান মাল্টার হাইকমিশনার। এ সময় তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন এবং বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনার পাশাপাশি বাণিজ্য, শিক্ষা, লিঙ্গ সমতা এবং অভিবাসন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষ পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ ছাড়া দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন ফোরামে রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা কীভাবে আরও বাড়ানো যায়, সে বিষয়েও বিস্তারিত আলোচনা করেন তারা।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে (২০২৬-২০২৭ মেয়াদে) সভাপতি হিসেবে বাংলাদেশের প্রার্থিতার বিষয়টি তুলে ধরেন প্রতিমন্ত্রী এবং এতে মাল্টার সক্রিয় সমর্থন কামনা করেন। দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের লক্ষে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি অনুসরণের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন উভয় প্রতিনিধি।

বৈঠকের শেষে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় করেন তারা। শান্তি বজায় রাখা, রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং আন্তর্জাতিক অঙ্গনে শক্তিশালী সহযোগিতামূলক পরিবেশ তৈরিতে উভয় রাষ্ট্র একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়