শিরোনাম
◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৬, ০২:৪৫ রাত
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিবিয়ায় আটক ১৭৫ বাংলাদেশি ফিরছেন আজ

লিবিয়া থেকে ১৭৫ জন বাংলাদেশি অভিবাসীকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে । আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতা এবং বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টায় তাদের এই প্রত্যাবাসন সম্পন্ন হচ্ছে। বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা আজ বুধবার ভোর ৫টায় ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে।

প্রত্যাবাসিতদের মধ্যে ১১৩ জন ত্রিপলীর তাজুরা এবং ৬২ জন বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। তাদের মধ্যে ১৪ জন শারীরিকভাবে অসুস্থ ছিলেন বলে দূতাবাস সূত্রে জানা গেছে।

ত্রিপলীর মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে প্রত্যাবাসন কার্যক্রম তদারকি করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ। এ সময় দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. রাসেল মিয়াও উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত এ সহযোগিতার জন্য লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইওএমের প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রত্যাবাসনের সময় অভিবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের অনেকেই অনিয়মিত পথে লিবিয়ায় গিয়ে দালালচক্রের হাতে জিম্মি হন এবং মুক্তিপণের জন্য নির্যাতনের শিকার হন। খাদ্য ও পানির সংকট, চিকিৎসাহীনতা এবং চরম মানবেতর জীবনযাপনের কথাও তারা তুলে ধরেন। কেউ কেউ দেশে আসতে গিয়ে বিপুল অর্থ ব্যয়ের কথাও জানান।

রাষ্ট্রদূত প্রত্যাবাসিতদের দেশে ফিরে নতুনভাবে জীবন শুরু করার আহ্বান জানান। তিনি ঝুঁকিপূর্ণ অভিবাসনের ভয়াবহতা তুলে ধরে ভবিষ্যতে বৈধ ও নিরাপদ পথে বিদেশ যাওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান, যাতে অন্যরা এ ধরনের প্রতারণার শিকার না হন।

দূতাবাস জানায়, লিবিয়ায় আটক ও স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের প্রত্যাবাসনে তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়