শিরোনাম
◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩২ রাত
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারাগারে থেকেই আইনজীবী সমিতি নির্বাচনের প্রার্থী ব্যারিস্টার সুমন

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (এসসিবিএ) ২০২৬-২৭ মেয়াদের নির্বাচন আগামী ১১ ও ১২ মার্চ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে আওয়ামী সমর্থিত প্যানেল থেকে সম্পাদক পদে প্রার্থী হয়েছেন দেশের আলোচিত আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

বর্তমানে কারাবন্দি থাকলেও তার সমর্থকরা প্রচারণায় সরব ভূমিকা পালন করছেন।
 
ব্যারিস্টার সুমনের নির্বাচনী প্রচারণায় তাকে ‘অকুতোভয় জননেতা’ হিসেবে উল্লেখ করে বলা হচ্ছে, হত্যা, জেল-জুলুম, লুণ্ঠন এবং মব জাস্টিসের বিরুদ্ধে তিনি এক প্রতিবাদী কণ্ঠস্বর।
 
সমর্থকদের দাবি, সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিতের লক্ষ্যে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকেই তিনি আইনি অঙ্গনের মর্যাদা রক্ষার লড়াইয়ে নেমেছেন।
 
২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংঘটিত হত্যাকাণ্ডের একাধিক মামলায় মামলায় ব্যারিস্টার সুমন বর্তমানে কারাগারে আছেন। তিনি দ্বাদশ সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পান। 

তথ্যসূত্র: সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়