শিরোনাম
◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৪০ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ যেন আর নির্বাচনী ট্রেন থেকে বিচ্যুত না হয়: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল সানাউল্লাহ বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র যেন আর কখনোই তার নির্দিষ্ট নির্বাচনী ট্রেন থেকে বিচ্যুত না হয়। তাঁর প্রত্যাশা, এই নির্বাচন ভবিষ্যতে আরও ভালো নির্বাচনের পাথেয় ও দৃষ্টান্ত হয়ে থাকবে।

আজ শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সব ধরনের আশঙ্কা কেটে গেছে মন্তব্য করেন তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্ত ভিত্তি পেয়েছে।

ইসি আবুল ফজল সানাউল্লাহ বলেন, ১৩ ফেব্রুয়ারির সকালটি বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ সকাল হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। গণতান্ত্রিক অভিযাত্রায় এই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

তিনি জানান, নির্বাচন কমিশনের একমাত্র অঙ্গীকার ছিল আইন প্রয়োগে নিরপেক্ষ থাকা এবং একটি স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়া। সেই লক্ষ্যেই আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। কোথাও কোনো ত্রুটি হয়ে থাকলে তা অনিচ্ছাকৃত। গত দুই দিনের যে ঘাটতি ছিল, ভবিষ্যতে তা পুষিয়ে নেওয়ার চেষ্টা থাকবে। কমিশন নির্বাচনকে কেবল সাংবিধানিক দায়িত্ব হিসেবে নয়, বরং একটি আমানত হিসেবে গ্রহণ করেছিল।

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সানাউল্লাহ বলেন, ভোটাররা ঈদের উৎসবের মতো পরিবেশে কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিয়েছেন। এতে নির্বাচন ঘিরে যে শঙ্কা ছিল, তা দূর হয়েছে। জাতি হিসেবে বাংলাদেশ আজ বিজয়ী।

নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত দেশি-বিদেশি সাংবাদিক, পর্যবেক্ষক, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিএনসিসির শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার প্রতিও কৃতজ্ঞতা জানান নির্বাচন কমিশনার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়