শিরোনাম
◈ মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, আহত পুলিশসহ ১৫ ◈ চট্টগ্রাম বন্দর বন্ধে রপ্তানি সংকট: কর্মবিরতিতে আটকা ১৩ হাজার কনটেইনার, ঝুঁকিতে ৬৬ কোটি ডলারের বাণিজ্য ◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৪৭ বিকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উন্নয়নের জন্য ইউএনডিপি’র সঙ্গে অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করলো বাংলাদেশ

বহুপাক্ষিকতার প্রতি দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জাতীয় লক্ষ্যসমূহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (৩ জানুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইউএনডিপি’র নির্বাহী পর্ষদের বার্ষিক সভায় বক্তব্য রাখতে গিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশে গণতান্ত্রিক অংশগ্রহণ জোরদার এবং বিচার বিভাগীয় সংস্কারে ইউএনডিপি’র গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করেন তিনি।

বুধবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে, এ সময়ে অব্যাহত ও পূর্বানুমেয় আন্তর্জাতিক সহায়তা অপরিহার্য।

তিনি আরো উল্লেখ করেন, জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর ক্ষয়ক্ষতি মোকাবিলায় নতুন করে আরো বেশি এবং সহজলভ্য জলবায়ু অর্থায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ জাতিসংঘের চলমান সংস্কারগুলোর প্রতি সমর্থন জানিয়েছে। একই সাথে ইউএনডিপি’র বাস্তবায়ন ম্যান্ডেট ও দেশভিত্তিক কর্মসূচির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছে।

রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী ইউএনডিপি’র নতুন প্রশাসক আলেকজান্ডার ডে ক্রোকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং তার নেতৃত্বের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন জানান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়