শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৯:৫৩ সকাল
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হজ ২০২৬: ফিটনেস সনদ ও ভিসা আবেদনের সময়সীমা ঘোষণা করল ধর্ম মন্ত্রণালয়

২০২৬ সালের হজে নিবন্ধিতদের স্বাস্থ্য পরীক্ষা ও ফিটনেস সনদ গ্রহণ করে আগামী ২০ মার্চের মধ্যে ভিসার আবেদন করার নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মন্ত্রণলায়ের উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

এতে বলা হয়, ‘২০২৬ সালের হজে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের নিবন্ধনকারী সব হজযাত্রীর সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। রাজকীয় সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ সম্পন্ন করে ফিটনেস সনদ গ্রহণ করে ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে সৌদি নুসুক মাসার সিস্টেমে ভিসার জন্য আবেদন করতে হবে।’
 
উল্লেখ্য, চলতি বছর ফিটনেস সনদ ছাড়া কেউ হজে যেতে পারবেন না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
 
যেসব কেন্দ্রে করা যাবে স্বাস্থ্য পরীক্ষা: মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশের ৬৪টি জেলার সিভিল সার্জন কার্যালয় ছাড়াও ঢাকা ও ঢাকার বাইরের নির্দিষ্ট কিছু বিশেষায়িত হাসপাতালে টিকা ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে।

ঢাকা মহানগরী

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল
সরকারি কর্মচারী হাসপাতাল
সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)
কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল
বাংলাদেশ সচিবালয় ক্লিনিক

ঢাকার বাইরে

গাজীপুর: শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল।
চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।
সিলেট: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল।
খুলনা: খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল।
বগুড়া: ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল।
দিনাজপুর: ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল।

প্রয়োজনীয় নির্দেশনা: স্বাস্থ্য পরীক্ষার সময় হজযাত্রীদের সঙ্গে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ও হজ পোর্টাল (www.hajj.gov.bd) থেকে প্রিন্ট করা ই-হেলথ প্রোফাইল রাখতে হবে। এছাড়া হজ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

সূত্র: সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়