শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ০৫:৪৩ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো এবারও পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) এ বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয়ের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) যোগাযোগ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

বিষয়টি নিয়ে তিনি বলেন, রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। নিবন্ধন সম্পন্ন হলে অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভোটারদের কাছে ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে।

এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নিজের নির্বাচনী এলাকা পাবনায় না গিয়ে পোস্টাল ভোট দেওয়ার কারণ ব্যাখ্যা করে বলেছিলেন, আমি যদি বঙ্গভবন থেকে বের হয়ে সেখানে যাই, তাহলে ভোটের দিন আমার এলাকায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে। সাধারণ মানুষ হয়তো কিছু বিড়ম্বনার মুখে পড়বে। তাই আমার সচেতন বুদ্ধি বলে পোস্টাল ভোট দেওয়া উচিত।

দেশে ও প্রবাসে ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে অর্ধেকের বেশি প্রবাসী।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়