শিরোনাম
◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন?

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ০৫:১১ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিম্ন ও মধ্যম ধাপের কর্মচারীরা বেশি সুবিধা পাবেন নতুন পে স্কেলে

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন স্কেলের সুপারিশমালা পেশ করেছে বেতন কমিশন। গত বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে কমিশনের প্রধান জাকির আহমেদ খান এই প্রতিবেদন জমা দেন।

এতে বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সংগতি রেখে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মানোন্নয়নে বেতন কাঠামোতে আমূল পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। কমিশনের নতুন এই সুপারিশে বৈষম্য দূর করতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৯.৪ থেকে কমিয়ে ১:৮ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

এর ফলে সবচেয়ে বেশি উপকৃত হবেন নিম্ন ও মধ্যম ধাপের কর্মচারীরা। এতে করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বড় ধরনের আর্থিক সুবিধা পেতে যাচ্ছেন।

প্রস্তাব অনুযায়ী, বর্তমানে ১৩তম গ্রেডে থাকা শিক্ষকদের ১১০০০ টাকা মূল বেতন এক লাফে ২৪০০০ টাকায় উন্নীত হতে পারে, যা শিক্ষকদের দীর্ঘদিনের দাবি পূরণের পথে একটি বড় পদক্ষেপ। এ ছাড়া যেসব কর্মচারীরা ১৪তম গ্রেডে বর্তমানে ১০২০০ টাকা স্কেলে বেতন পাচ্ছেন তাদের মূল বেতন বেড়ে একলাফে হচ্ছে ২৩৫০০ টাকা।

এই নতুন স্কেল বাস্তবায়নের জন্য সরকারের অতিরিক্ত ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে। এ ছাড়া প্রতিবেদনে মন্ত্রিপরিষদ সচিব ও জ্যেষ্ঠ সচিবদের জন্য বিশেষ ধাপ তৈরির প্রস্তাব রাখা হয়েছে এবং সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগের জন্য আলাদা কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করার কথা বলা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়