শিরোনাম
◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ০৪:২৬ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটকেন্দ্র নজরদারিতে সিসিটিভি: ৭২ কোটি টাকার বিশেষ বরাদ্দ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৪২ হাজার কেন্দ্রের মধ্যে সাড়ে ৬ হাজার কেন্দ্রে ইতোমধ্যে সিসিটিভি আছে। বাকি কেন্দ্রগুলোতে সিসিটিভি স্থাপনে প্রায় ৭২ কোটি টাকার বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। 

আজাদ মজুমদার বলেন, ‘‘আসন্ন জাতীয় নির্বাচন এবং গণভোট উপলক্ষে সারা দেশে প্রায় ৪২ হাজার ভোটকেন্দ্র— এই সবগুলো কেন্দ্রেই সিসিটিভি স্থাপনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এই কেন্দ্রগুলোর মধ্যে সরকার পরীক্ষা-নিরীক্ষা করে বা খোঁজখবর নিয়ে জেনেছে যে, ৬ হাজার ৫৫২টি কেন্দ্রে ইতোমধ্যেই সিসিটিভি আছে। মানে আগে থেকেই এই কেন্দ্রগুলোতে সিসিটিভি আছে। বাকি কেন্দ্রগুলোতে সিসিটিভি স্থাপন করা হবে। এ জন্য সরকারের পক্ষ থেকে ৭১ কোটি ৯৮ লাখ ২৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই টাকাটা ব্যয় হবে মূলত ২১ হাজার ৯৪৬টি অতি গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসিটিভি স্থাপন করার জন্য।’’

তিনি বলেন, ‘‘প্রতিটা কেন্দ্রে কমপক্ষে ছয়টা সিসি ক্যামেরা থাকবে। এর বাইরে যে কেন্দ্রগুলো আছে, সেগুলোতে স্থানীয় প্রশাসনের উদ্যোগে এবং তাদের আর্থিক বরাদ্দের মাধ্যমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। ইতোমধ্যেই এই কার্যক্রম সব জেলায় শুরু হয়ে গিয়েছে এবং অনেক জোরেসোরে চলছে। বেশ কয়েকটা জেলায় শতভাগের কাছাকাছি কেন্দ্রে ইতোমধ্যে সিসিটিভি বা সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কাজ হয়েছে গাজীপুর জেলায়। সরকারের পক্ষ থেকে এ জেলায় ৯৩৫টি কেন্দ্রের মধ্যে ৪৪৭টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।’’

তিনি আরও বলেন,‘‘ আমরা আশা করছি, ৩১ জানুয়ারির মধ্যেই বাকি কেন্দ্রগুলোতেও সিসি ক্যামেরা স্থাপন করা হবে। আমাদের সরকারের যারা গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন, তারা বিভিন্ন জেলায় এর মধ্যেই সিসি ক্যামেরা বসানোর কার্যক্রম পরীক্ষা- নিরীক্ষা করে দেখেছেন। ’’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়