শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬, ০৩:০৩ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশিদের সব ধরনের ভিসা স্থগিত করেনি যুক্তরাষ্ট্র, আরও যা জানোগেল

বাংলাদেশিদের সব ধরনের ভিসা স্থগিত করেনি যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট এ তথ্য জানিয়েছে।

বাংলাফ্যাক্ট জানায়, বাংলাদেশিদের সব ধরনের ভিসা স্থগিত করেনি যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র মূলত বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) দেয়ার প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। নন-ইমিগ্র্যান্ট ভিসা (শিক্ষা, চিকিৎসা, ভ্রমণ, ব্যবসা ইত্যাদি) দেয়ার প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নেয়নি।

বাংলাফ্যাক্ট জানায়, বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য কেবল অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) দেয়ার প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু এই ঘটনায় দেশীয় কিছু গণমাধ্যম প্রতিষ্ঠান সংবাদ প্রতিবেদন লিখেছে, ‘বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।’

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, ‘মূলত, যুক্তরাষ্ট্র ইমিগ্র্যান্ট ভিসা দেয়ার প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। নন ইমিগ্র্যান্ট ভিসা (শিক্ষা, চিকিৎসা, ভ্রমণ, ব্যবসা ইত্যাদি) দেয়ার প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নেয়নি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়