শিরোনাম
◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ০৯:০৫ রাত
আপডেট : ২০ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাহরাইনে ভিডিও ডাকবিভাগ খতিয়ে দেখছে: ইসি সচিব

মনিরুল ইসলাম: নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, বাহরাইনে বাংলাদেশি ভোটারদের পোস্টাল ব্যালটের খাম বন্টনের ভিডিও কীভাবে ঘটলো তা সরেজমিন তদন্ত করে দেখা হচ্ছে। বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত বিষয়টি তাৎক্ষণিকভাবে সেখানকার ডাক বিভাগকে জানিয়েছে। এ সময় তিনি বলেন, ডেলিভারি পয়েন্ট থেকে প্রথমবারের মতো পোস্টাল ব্যালট পেয়ে আনন্দে এ ধরনের ভিডিও করা উচিত হয়নি।

আজ বুধবার সন্ধ্যায় নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে বাহরাইনে পোস্টাল ব্যালটের খামের ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে যাওয়ার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসির সিনিয়র সচিব।

ত্রয়োদশ সংসদ ও গণভোটের জন্য নিবন্ধিত সাড়ে সাত লাখেরও বেশি প্রবাসীর ঠিকানায় ব্যালট পেপারের খাম পৌঁছেছে। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকে তারা ভোট দিয়ে ফেরত খামে বাংলাদেশে পাঠাবেন। বাহরাইনে পোস্টাল ব্যালটের খাম ভাগাভাগির একটি ভিডিও নিয়ে মঙ্গলবার সর্বত্র আলোচনা চলছে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, বাহরাইনের ব্যাপারটা হচ্ছে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের সদস্য হওয়ায় বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে পোস্টাল ব্যালটগুলো পাঠাচ্ছে নির্বাচন কমিশন। পোস্টাল সিস্টেম একেকটা দেশে একেক রকম, মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশের ক্ষেত্রে বিভিন্ন রকমের। তিনি বলেন, বাহরাইনের ক্ষেত্রে যেটা হয়েছে যে- ওখানে ১৬০ টি ব্যালট, আমাদের কাছে যে হিসাবটা পাওয়া গেছে সেটা কোন এক জায়গায় বাক্সে দিয়ে দেওয়া হয়েছে, ডেলিভারি পয়েন্ট (থেকে)। 

তিনি জানান, তৎক্ষণিকভাবে বিষয়টি বাহরাইন ডাক বিভাগকে জানানো হয়েছে এবং তদন্ত করে যথাযথ পদ্ধতি অনুসরণ করা হয়েছে কিনা তা দেখা হচ্ছে। 

ইসি সচিব আখতার আহমেদ বলেন,  আমাদের যিনি সম্মানিত রাষ্ট্রদূত আছেন তিনি এই বিষয়টা দেখছেন। বাহরাইন পোস্ট বলেছে- তারা এটা সরজমিনে তদন্ত করে জানাবে যে এই এটা কেন ঘটলো, তাদের সাথে যেভাবে যে পদ্ধতিটা অনুসরণীয় ছিল সেটা করা হয়েছে কিনা, কোন ব্যতিক্রম হয়েছে কিনা -এই জিনিসগুলো তারা আমাদের  জানাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়