শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ১১:২৫ রাত
আপডেট : ২০ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এভারকেয়ার থেকে বেগম জিয়ার মরদেহ সংসদ ভবনে যাবে যে পথে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর ২ টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে বেগম জিয়ার মরদেহ ওইদিন এভারকেয়ার হাসপাতাল থেকে সংসদ ভবন এলাকায় নেয়া হবে। তার এই যাত্রার রোডম্যাপ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই রোডম্যাপ তুলে ধরা হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেগম জিয়ার জানাজার নামাজ বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তার মরদেহ বুধবার (৩১ ডিসেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হবে। তার মরদেহ বহনকারী কনভয়ের যাতায়তের সময় সংশ্লিষ্ট সড়ক যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
 
যাত্রা শুরু: এভারকেয়ার হাসপাতাল
বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল থেকে গাড়িবহর যাত্রা শুরু করবে।
 
৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে ও কুড়িল ফ্লাইওভার
গাড়িবহরটি ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে কুড়িল ফ্লাইওভার অতিক্রম করবে।

গুলশান-২ ও মহাখালী ফ্লাইওভার
এরপর বনানী, কামাল আতাতুর্ক এভিনিউ, এয়ারপোর্ট রোড ও মহাখালী ফ্লাইওভার হয়ে এগিয়ে যাবে।
 
বিজয় সরণি ও ইউ-টার্ন
জাহাঙ্গীর গেট ও বিজয় সরণি হয়ে উড়োজাহাজ ক্রসিংয়ে একটি ইউ-টার্ন নেবে।

 গন্তব্য: জাতীয় সংসদ ভবন
বামে মোড় নিয়ে সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে দক্ষিণ প্লাজায় প্রবেশ করবে।
 
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এ ছাড়া বুধবার (৩১ ডিসেম্বর) সারা দেশে সাধারণ ছুটি থাকবে।

আগামীকাল বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার জানাজা হবে। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। উৎস: সময়নিউজভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়