শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫৬ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেবু কোন প্রজাতির এবং এর বিশেষ বৈশিষ্ট্য কী?

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে দেশে আসা পোষা বিড়াল ‘জেবু’ এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দু। তারেক রহমানের দেশে ফেরার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে যাত্রা শুরু করে জেবুর নিজস্ব ফেসবুক পেজ, যা মুহূর্তেই বিড়ালপ্রেমীদের নজর কাড়ে। অনেকেরই প্রশ্ন- জেবু কোন প্রজাতির বিড়াল এবং এর বিশেষ বৈশিষ্ট্য কী?

কোন প্রজাতির বিড়াল জেবু?

জেবু মূলত সাইবেরিয়ান প্রজাতির বিড়াল। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল থেকে উৎপত্তি হওয়া এই জাতটি বিশ্বজুড়ে পরিচিত এর ঘন লোম, শান্ত স্বভাব এবং বুদ্ধিদীপ্ত আচরণের জন্য। জেবু তারেক রহমানের কন্যা জাইমা রহমানের পোষা বিড়াল, যার বয়স বর্তমানে সাত বছর।

সাইবেরিয়ান বিড়ালের বৈশিষ্ট্য

সাইবেরিয়ান বিড়াল আকারে তুলনামূলকভাবে বড় হয়। এদের শরীরে থাকে তিন স্তরের ঘন ও নরম লোম, যা প্রচণ্ড শীতের আবহাওয়ায় টিকে থাকার জন্য উপযোগী। সাধারণত এই জাতের বিড়ালের ওজন ৪ থেকে ৯ কেজির মধ্যে হয়ে থাকে। পুরুষ বিড়ালগুলো আকারে আরও বড় হয়।

স্বভাবের দিক থেকে সাইবেরিয়ান বিড়াল শান্ত হলেও বেশ আত্মবিশ্বাসী। মানুষের সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারে এবং পরিবারের সদস্যদের আবেগও বুঝতে সক্ষম। অনেক সময় পরিবারের কেউ মন খারাপ করলে এরা কাছে এসে বসে থাকে। এ কারণেই এই জাতের বিড়ালকে অনেকেই ‘ইমোশনাল কম্প্যানিয়ন’ হিসেবে বিবেচনা করেন।

যত্ন ও খাবার

স্বাস্থ্য ভালো রাখতে সাইবেরিয়ান বিড়ালের জন্য প্রয়োজন প্রোটিনসমৃদ্ধ খাবার এবং পর্যাপ্ত পানি। নিয়মিত লোম পরিচর্যাও জরুরি, কারণ ঘন লোমের কারণে দ্রুত জট বেঁধে যেতে পারে।

কেন এত জনপ্রিয়?

শান্ত স্বভাব, আকর্ষণীয় গড়ন এবং তুলনামূলকভাবে অ্যালার্জি কম হওয়ার কারণে সাইবেরিয়ান বিড়াল ইউরোপ ও আমেরিকায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ১৯৮০ ও ৯০-এর দশক থেকে এই জাতের বিড়ালের কদর বাড়তে থাকে। বাংলাদেশে এই প্রজাতির বিড়াল খুব একটা দেখা না যাওয়ায় জেবুকে ঘিরে মানুষের কৌতূহল আরও বেশি। 

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়