শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৫, ০৭:০৫ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নির্বাচন আয়োজনে শঙ্কা তৈরি হয়েছে’, আস্থা ফেরাতে সরকার ও ইসিকে আহ্বান ড. দেবপ্রিয় ভট্টাচার্যের

এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, নির্বাচন আয়োজনে নাগরিকদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। সরকার ও নির্বাচন কমিশনের প্রতি তিনি এই শঙ্কা দূর করে আস্থা সৃষ্টির আহ্বান জানান।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) খুলনায় নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত প্রাক-নির্বাচনি আঞ্চলিক পরামর্শ সভা শেষে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম বন্দর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অর্থনৈতিক সংস্কার একটি বড় বিষয়। আমাদের বন্দর ব্যবস্থাপনাকে উন্নত করতে হবে। হয়তো বৈদেশিক বিনিয়োগ দরকার পড়বে। কিন্তু সঠিক সংস্কার যদি বেঠিক পদ্ধতিতে হয়, তাহলে সেই সংস্থা ফল দেয় না। বন্দর ব্যবস্থাপনার ক্ষেত্রে যে দ্রুততা ও অস্বচ্ছতা দেখা গেল, এর ফলে আমরা সুফল থেকে বঞ্চিত হব।’
 
সভায় নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, ‘আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জন্য সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে নাগরিক ইশতেহার তৈরির কাজ চলছে। নাগরিকদের কণ্ঠস্বর নেতাদের কাছে পৌঁছে দিতে হবে। শুধু ইশতেহারে সংযুক্ত হলেই হয় না, বাস্তবায়নের জন্য সবার দায়িত্বশীলতা জরুরি।’

সভায় আগামী নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। খুলনা বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে সাধারণ মানুষ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা আগামী নির্বাচন সম্পর্কে নিজেদের প্রত্যাশা ব্যক্ত করেন।
 
আলোচনায় উঠে আসে, কর্মসংস্থান বৃদ্ধি, উপকূলীয় মানুষের সুবিধা নিশ্চিতকরণ, সুন্দরবন রক্ষা, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন দাবি-দাওয়া। এসব বিষয়ে রাজনৈতিক নেতারা তাদের করণীয় নিয়ে আলোচনা করেন এবং সাধারণ মানুষের চাহিদা পূরণে আগামী নির্বাচিত সরকার কাজ করবে বলে আশ্বাস দেন। সূত্র: সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়