শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫, ০৭:৫৩ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুভেচ্ছা সফরে রুশ যুদ্ধজাহাজ: পাঁচ দিনের জন্য চট্টগ্রাম বন্দর জেটিতে নোঙর করলো 'গ্রেমেয়াশচি'

পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দর জেটিতে নোঙর করেছে রাশিয়ার নৌবাহিনীর যুদ্ধজাহাজ গ্রেমেয়াশচি। সোমবার (১৭ নভেম্বর) জাহাজটি বন্দরে পৌঁছায় বলে জানিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

চট্টগ্রাম নৌ-অঞ্চলের চিফ স্টাফ অফিসার জাহাজটির কর্মকর্তা ও নাবিকদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এ সময় স্থানীয় উচ্চপদস্থ নৌ কর্মকর্তারা এবং বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান মিলিটারি অ্যাটাশে উপস্থিত ছিলেন।

বাংলাদেশের আঞ্চলিক জলসীমায় প্রবেশের পর নৌবাহিনীর জাহাজ বিএনএস ওমর ফারুক রুশ যুদ্ধজাহাজটিকে আনুষ্ঠানিকভাবে এসকর্ট করে বন্দরে আনে।

সফরকালীন গ্রেমেয়াশচির অধিনায়ক ও রুশ প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ-অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট, ডকইয়ার্ডের এরিয়া সুপারিনটেনডেন্ট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

রাশিয়ার কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নেভাল একাডেমির রেডকিন পয়েন্টে পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়া তারা নৌবাহিনীর বিভিন্ন ঘাঁটি, জাহাজ, ‘বিএন আশা’র আলো স্কুল এবং চট্টগ্রামের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করবেন। বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও রুশ যুদ্ধজাহাজটি ঘুরে দেখবেন।

নৌবাহিনী আশা করছে, এই সফর দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ বিনিময়ে নতুন সুযোগ সৃষ্টি করবে এবং পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।

রুশ যুদ্ধজাহাজটি ২১ নভেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ ত্যাগ করবে।

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়