শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫, ০৪:২১ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনার রায়ের পর যা বললেন আইন উপদেষ্টা

মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মানবতাবিরোধী অপরাধে বিচার কাজ পূর্ণ উদ্যমে চলবে বলেও জানিয়েছেন তিনি।

আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার পর সচিবালয়ে সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেন আইন উপদেষ্টা।

জুলাই গণ-অভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে দোষী সাব্যস্ত করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আর দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়া অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আইন উপদেষ্টা বলেন, ‘আমি মনে করি আজকে জুলাই গণ-অভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন। আজকে আমার বিশেষ করে মনে পড়ছে যাঁরা জুলাই গণ-অভ্যুত্থানকালে প্রাণ হারিয়েছিলেন। আবু সাঈদের কথা, মুগ্ধ, ওয়াসিফ, ইয়ামিন, আনাস, রিয়া গোপ —সবার কথা মনে পড়ছে। মনে হচ্ছে আজকে তাঁদের বিদেহী আত্মা হয়তো শান্তি পাবে। আজকে তাদের শোকসন্তপ্ত পরিবারের কথা মনে পড়ছে। হয়তো এই রায়ের মধ্য দিয়ে তারা সামান্য হলেও সান্ত্বনা পাবে।’

আসিফ নজরুল বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি এই রায়ে সন্তুষ্ট, কিন্তু আমি বিস্মৃত না। শেখ হাসিনা এবং তাঁর সহযোগীদের মানবতাবিরোধী অপরাধে যে তাজা, অকাট্য, জোরালো, বিস্তৃত প্রমাণ রয়েছে তাতে পৃথিবীর যেকোনো আদালতে বিচার হলেই তাঁর সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা।’

উপদেষ্টা বলেন, ‘আজকে একটি বিচার হয়েছে, ইনশা আল্লাহ আমরা যত দিন আছি বিচার কার্য পূর্ণবেগে চলবে। আমি এই বিচারের জন্য বিচারসংশ্লিষ্ট যারা আছেন, বিশেষ করে আমাদের চিফ প্রসিকিউটর তাজুল, তার সহযোগীদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। যারা সাক্ষী দিয়েছেন তাদের অভিনন্দন জানাচ্ছি। আমরা যত দিন আছি বিচারকার্য পূর্ণ উদ্যমে চলবে। এবং আমরা আশা করি আগামীতে যে সরকারই নির্বাচিত হবে এই বিচারের গুরুদায়িত্ব থেকে কোনো অবস্থাতেই যেন তারা পিছপা না হয়।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়