শিরোনাম
◈ দখলকারী যত প্রভাবশালীই হোক না কেন খাস জমি উদ্ধার করা হবে: ভূমিমন্ত্রী ◈ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে ভারতের উদ্যোগ: স্থবির ৪০টির বেশি দ্বিপাক্ষিক প্রক্রিয়া পুনরায় সক্রিয় করার চেষ্টা ◈ যৌন হয়রানির অপরা‌ধে ৫ বছর নিষিদ্ধ গায়ানা ফুটবল কর্মকর্তা ইয়ান আলভেস ◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৬, ১১:৫০ দুপুর
আপডেট : ০১ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিনিয়াপোলিসে গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামানো বাংলাদেশি বংশোদ্ভূত কে এই আলিয়া রহমান?(ভিডিও)

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে নামাল আইস এজেন্টরা। ছবি: ভিডিও থেকে নেওয়া

আইস কর্তৃক আকস্মিক ও বর্বরভাবে অভিবাসী নারী গ্রেপ্তারের এ ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যার ফলে, দেশ জুড়েই আইসের বিরুদ্ধে জোড়ালো হয়েছে ক্ষোভ।

সরকারবিরোধী বিক্ষোভে মিনেসোটা স্টেইটের মিনিয়াপোলিস যখন উত্তপ্ত, তখন বাংলাদেশি বংশোদ্ভূত এক নারীকে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) কর্তৃক গ্রেপ্তারের ঘটনায় জন্ম দিয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিক্ষোভ চলাকালীন মঙ্গলবার বাংলাদেশি ওই নারীকে আইসের মুখোশধারী কর্মকর্তারা চলন্ত গাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে যান। 

ভুক্তভোগী ওই নারীর নাম আলিয়া রহমান, যিনি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও মানবাধিকারকর্মী।

ভুক্তভোগী আলিয়া রহমান নিউজ উইককে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ওই সময় তিনি গাড়িতে করে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। হঠাৎ গাড়ি থামিয়ে তাকে টেনেহিঁচড়ে বের করে আইস।

কর্মকর্তাদের তখন আলিয়া চিৎকার করে জানান, তিনি একজন প্রতিবন্ধী এবং চিকিৎসকের কাছে যাচ্ছেন। ফেডারেল কর্মকর্তারা তার কথা আমলে না নিয়ে হাতকড়া পরিয়ে গ্রেপ্তার করেন। যদিও পরবর্তিতে আলিয়াকে ছেড়ে দেওয়া হয়।

এর আগে, আইস কর্মকর্তার গুলিতে নারীসহ পরপর দুবার হামলা ও নিহত হওয়ার ঘটনায় সপ্তাহজুড়ে মিনিয়াপোলিসে চলছে সরকারবিরোধী বিক্ষোভ। এর মধ্যে আলিয়াকে গ্রেপ্তারের ঘটনা আন্দোলনের মাত্রা আরও বাড়িয়ে তুলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়