শিরোনাম
◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬, ০৮:৫৫ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি, ওমান ও কাতারগামী কর্মীদের ভিসা যাচাইয়ে এলো নতুন সুবিধা

ওমান, কাতার এবং সৌদি আরবগামী বাংলাদেশি কর্মীদের জন্য ‘আমি প্রবাসী’ অ্যাপে বিশেষ সুবিধা সংযুক্ত করা হয়েছে। এখন থেকে, যাত্রার আগে এই অ্যাপের মাধ্যমে কর্মীরা তাদের ভিসা যাচাই করে নিতে পারবেন। জরুরি সেবাটি পেতে ১৬৭৬৮ নম্বরে কল করলে হবে।

রবিবার (১১ জানুয়ারি) ‘আমি প্রবাসী’ অ্যাপের মালিকাধীন প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওমান, কাতার ও সৌদি আরবে যাওয়া বাংলাদেশি অভিবাসীদের জন্য নতুন ভিসা যাচাই সেবা চালু করা হয়েছে। প্রবাসী কর্মীদের ভিসা সংক্রান্ত প্রতারণা থেকে রক্ষার উদ্দেশ্যে এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেবাটি চালু হয়েছে এবং ১৬৭৬৮ নম্বরে ফোন করে সেবাটি লাভ করা যাবে। প্রবাসীরা হেল্পলাইনে কল করে ভিসার প্রয়োজনীয় তথ্য দেবেন, এরপর ‘আমি প্রবাসী’ টিম ভিসার তথ্য যাচাই করবে।

যাচাই শেষে গ্রাহকের মোবাইলে এসএমএস পাঠানো হবে, যেখানে জানানো হবে ভিসাটি বৈধ না অবৈধ। যদি কোনো ভিসার তথ্য সার্ভারে না থাকে, তবে সংশ্লিষ্ট দেশের দূতাবাসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হবে। বৈধ ভিসার ক্ষেত্রে সরকারী অনুমোদনের বিষয়টিও এসএমএসে নিশ্চিত করা হবে।

নিম্নতর সার্ভিস ফি দিয়ে এই যাচাই সেবা সহজ এবং দ্রুত করা যাবে। এই উদ্যোগের মাধ্যমে অভিবাসন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে সহায়তা করছে ‘আমি প্রবাসী’।

সেবা চালুর সম্পর্কে ‘আমি প্রবাসী’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তারিক একরামুল হক বলেন, আমাদের লক্ষ্য হলো বাংলাদেশি কর্মীদের জন্য অভিবাসন প্রক্রিয়াকে নিরাপদ ও স্বচ্ছ করা। দ্রুত ও নির্ভরযোগ্য ভিসা যাচাইয়ের মাধ্যমে ভিসা-সংক্রান্ত প্রতারণার ঝুঁকি কমানোর চেষ্টা করা হচ্ছে, যাতে প্রবাসীরা নিশ্চিন্তে বিদেশে যেতে পারেন। প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সূত্র: বাংলা ভিশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়