শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫, ১১:১৩ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

চীনে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা অনুষ্ঠিত 

মনিরুল ইসলাম : চীনের শেনজেন শহরের কেন্দ্রীয় মসজিদে বুধবার (৩১ ডিসেম্বর) রাতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ার্পারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহত্তর চায়না বিএনপির আয়োজনে স্থানীয় বিএনপি নেতাকর্মী সহ দলমত নির্বিশেষে চীন প্রবাসী বাংলাদেশিরা এতে অংশগ্রহণ করে। গায়েবানা জানাজার ইমামতি করেন হারবিন ইন্সটিটিউট অব টেকনোলজি (শেনজেন)'র প্রফেসর প্রবাসী বাংলাদেশি প্রফেসর ড. মাহবুব আলম। 

জানাযা শেষে বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন বৃহত্তর চায়না বিএনপি নেতা শেখ মাহবুবুর রশীদ, সাবেক ছাত্রনেতা ও চায়না বিএনপি নেতা ওয়ালী উল্লাহ,  বিএনপি নেতা হাসমত আলী মৃধা, সাবেক ছাত্রনেতা ও চায়না বিএনপি নেতা এসএম আল-আমিন, চায়না বিএনপি নেতা সালাউদ্দিন রিক্তা, মনিরুল ইসলাম কবির প্রমূখ। 

আলোচনা সভা শেষে মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও জিয়া পরিবারের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।

বুধবার রাতে বিএনপির মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়