শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ১৮ মে, ২০২৬, ০৮:৩৫ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোগ প্রতিরোধ বাড়াতে সকালে খালি পেটে খেতে হবে যে ৪ পানীয়

গরম পড়ার শুরুতেই প্রতিবছরের মতো এবারও নানাবিধ রোগ দেখা দিচ্ছে। তবে এবার পরিস্থিতি কিছুটা বেশি উদ্বেগজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গরমের আগেই ঘরে ঘরে জ্বর, বমি ও পেটের সমস্যায় ভুগছেন বহু মানুষ। কারও ক্ষুধা কমে যাচ্ছে, কারও আবার পেটে ব্যথা হচ্ছে। সঙ্গে ডায়রিয়াও বাড়ছে। অনেক ক্ষেত্রে ওষুধ খেলেও পুরোপুরি স্বস্তি মিলছে না। আবহাওয়া অনুকূল না থাকায় ভাইরাস, ব্যাকটেরিয়া ও পরজীবীর সংক্রমণ বাড়ছে। ফলে সর্দি-কাশির পাশাপাশি পেটের রোগও বেশি দেখা দিচ্ছে। 

বিশেষজ্ঞদের মতে, অ্যাডিনোভাইরাসের পাশাপাশি নোরোভাইরাস ও রোটাভাইরাসের সংক্রমণও বেড়েছে। এতে জ্বর ও পেটের অসুস্থতা একসঙ্গে দেখা দিচ্ছে। প্রতিদিন সকালে খালি পেটে বিশেষ কিছু পানীয় পান করলে তা হজমশক্তি যেমন বৃদ্ধি করে, তেমনি লিভার ভাল রাখে ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। 

হজমশক্তি ও রোগ প্রতিরোধে সহায়ক যে ৪ পানীয়

কাঁচা হলুদ ও গোলমরিচের পানীয় 

হলুদে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ভাইরাল উপাদান শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে। গোলমরিচের সঙ্গে মিশে এর কার্যকারিতা আরও বাড়ে। আধা চামচ কাঁচা হলুদের রস বা বাটা সামান্য গোলমরিচ গুঁড়োর সঙ্গে উষ্ণ পানিতে মিশিয়ে সকালে খালি পেটে পান করলে উপকার পাওয়া যেতে পারে। এতে শরীরের সংক্রমণ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখতে পারে। 

আদা, পুদিনা ও শসার পানীয় 

পেটের নানা সমস্যায় এই পানীয়টি উপকারী হতে পারে। এক টুকরা আদা, ৭–৮টি পুদিনা পাতা এবং একটি মাঝারি শসা এক গ্লাস পানিতে ব্লেন্ড করে ছেঁকে নিতে হবে। এরপর সামান্য বিট লবণ মিশিয়ে খেলে হজমে সহায়তা করে এবং পেটের অস্বস্তি কমাতে পারে। আমলকির রস ভিটামিন–সি ও অ্যান্টি-অক্সিড্যান্টে সমৃদ্ধ। এটি হজমশক্তি উন্নত করতে এবং বিপাকক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে। আমলকি ব্লেন্ড করে পানির সঙ্গে সামান্য গোলমরিচ ও বিট লবণ মিশিয়ে পান করলে শরীর থেকে দূষিত উপাদান বের করতে সহায়তা করে।   

পুদিনা ও ধনেপাতার রস 

গ্যাস ও পেটফাঁপার সমস্যায় এই পানীয় উপকারী। এক মুঠো পুদিনা ও ধনেপাতা একসঙ্গে ব্লেন্ড করে ছেঁকে নিতে হবে। চাইলে সামান্য মধু ও লেবুর রস মিশিয়ে খাওয়া যেতে পারে। সকালে খালি পেটে এটি বেশি কার্যকর বলে মনে করেন বিশেষজ্ঞরা। 

জোয়ান, ধনে ও জিরার পানীয় 

ডায়রিয়া ও হজমের সমস্যায় এই পানীয় বেশ উপকারী। রাতে আধা চামচ করে জোয়ান, ধনে ও জিরা এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখতে হয়। সকালে সেই পানি ফুটিয়ে পান করলে হজমে সহায়তা করে এবং লিভারের কার্যকারিতা ভালো রাখতে সাহায্য করে। নিয়মিত গ্রহণে ওজন নিয়ন্ত্রণেও সহায়ক হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়