শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৬ মে, ২০২৬, ০৯:০৮ সকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকা আম কীভাবে দীর্ঘদিন ভালো রাখবেন?

গরমের মৌসুমে বাজারজুড়ে এখন পাকা আমের সমারোহ। তবে অনেকেই অভিযোগ করেন, বাজার থেকে আনার দু-একদিনের মধ্যেই আম নরম হয়ে যায়। অনেকক্ষেত্রে আমের বোঁটার আশপাশে কালচে হয়ে পচন ধরতে শুরু করে। বিশেষজ্ঞদের মতে, সঠিক উপায়ে সংরক্ষণ করলে পাকা আম দীর্ঘদিন ভালো রাখা সম্ভব। 

আম কেনার সময় একেবারে বেশি পাকা আম না কিনে সামান্য কাঁচা বা আধাপাকা আম বেছে নেওয়া ভালো। এতে কয়েকদিন ঘরের তাপমাত্রায় রেখেও খাওয়া যায়। আধাপাকা আম সরাসরি ফ্রিজে না রাখাই উত্তম। শুকনো ও ঠান্ডা স্থানে রাখলে আম বেশি দিন ভালো থাকে।

পাকা আম কখনোই প্লাস্টিকে মুড়ে রাখা উচিত নয়। এতে ভেতরে আর্দ্রতা জমে দ্রুত পচন ধরে। এর বদলে কাগজের ব্যাগ বা ঝুড়িতে রাখা যেতে পারে। পাশাপাশি সব আম একসঙ্গে না রেখে বেশি পাকা আম আলাদা করে রাখা ভালো, কারণ পাকা আম থেকে নির্গত ইথিলিন গ্যাস অন্য আম দ্রুত পাকিয়ে ফেলে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাজার থেকে এনে সঙ্গে সঙ্গে আম ধোয়া ঠিক নয়। খাওয়ার আগে পরিষ্কার পানিতে ধুয়ে নিলেই যথেষ্ট।

দীর্ঘমেয়াদে সংরক্ষণের জন্য আম ছোট ছোট টুকরো করে কেটে জিপলক ব্যাগে ভরে ফ্রিজারে রাখা যেতে পারে। চাইলে প্রথমে টুকরোগুলো আলাদা করে বরফের মতো জমিয়ে পরে ব্যাগে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়। এভাবে সংরক্ষণ করলে সারা বছর জুস, স্মুদি বা বিভিন্ন ডেজার্টে সুস্বাদু আম ব্যবহার করা সম্ভব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়