শিরোনাম
◈ দখলকারী যত প্রভাবশালীই হোক না কেন খাস জমি উদ্ধার করা হবে: ভূমিমন্ত্রী ◈ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে ভারতের উদ্যোগ: স্থবির ৪০টির বেশি দ্বিপাক্ষিক প্রক্রিয়া পুনরায় সক্রিয় করার চেষ্টা ◈ যৌন হয়রানির অপরা‌ধে ৫ বছর নিষিদ্ধ গায়ানা ফুটবল কর্মকর্তা ইয়ান আলভেস ◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৬, ০৯:০৯ রাত
আপডেট : ০৪ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে নবম–দশম গ্রেডে চাকরির সুযোগ, আবেদন চলছে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন শূন্য পদে সরাসরি জনবল নিয়োগে আবেদন চলছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন শেষ হবে ১০ এপ্রিল ২০২৬।

পদের নাম ও বিবরণ—

১. কম্পিউটার প্রোগ্রামার

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা।

২. সহকারী পরিচালক

পদসংখ্যা: ১৭

বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা।

৩. হিসাবরক্ষণ কর্মকর্তা

পদসংখ্যা: ২

বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা।

৪. উপসহকারী প্রকৌশলী

পদসংখ্যা: ৪

বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা।

বয়সসীমা

প্রার্থীদের বয়সসীমা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদনের শুরু ও শেষ তারিখ

অনলাইনে আবেদন ও পরীক্ষার ফি জমাদান শুরু হয় ১০ মার্চ ২০২৬, সকাল ১০টা থেকে। আগ্রহীরা আবেদন জমা দিতে পারবেন ১০ এপ্রিল ২০২৬, বিকেল পাঁচটা পর্যন্ত।

পরীক্ষার ফি

বিভিন্ন পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা এবং বিশেষ ক্ষেত্রে (অনগ্রসর ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) ৫৬ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

*বিস্তারিত দেখুন এখানে

  • সর্বশেষ
  • জনপ্রিয়